Advertisement
E-Paper

বিয়ে করে আমেরিকায় চলে যান, দীর্ঘ ৩০ বছর পরে মুম্বইয়ে ফিরে কাজ খুঁজছেন মীনাক্ষী

‘ঘাতক’ ছবির সাফল্যের পরে বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ান মীনাক্ষী। ১৯৯৫ সালে হরিশ মায়সুরুকে বিয়ে করে পাকাপাকি ভাবে আমেরিকায় চলে যান। প্রায় ৩০ বছর পরে অভিনেত্রী ফিরেছেন মুম্বইয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৯:১১
মীনাক্ষী শেষাদ্রি।

মীনাক্ষী শেষাদ্রি। ছবি: সংগৃহীত।

একদা বলিউডের খ্যাতনামী অভিনেত্রী ছিলেন মীনাক্ষী শেষাদ্রি। আশির দশকের মাঝামাঝি সময়ে মীনাক্ষী বলিউডের প্রথম সারির ব্যস্ত নায়িকা। পারিশ্রমিকের দিক দিয়েও বাকিদের তুলনায় অনেকটাই এগিয়েছিলেন। ‘ঘায়েল’ ছবির সময়ে রাজকুমার সন্তোষী মুগ্ধ হন মীনাক্ষীকে দেখে। তিনি প্রেমপ্রস্তাবও দিয়েছিলেন। যদিও তা নাকচ করেন অভিনেত্রী।

শোনা যায়, কুমার শানুর সঙ্গেও দীর্ঘ সম্পর্ক ছিল অভিনেত্রীর। যার জেরে কুমার শানুর স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করে তাঁদের বিয়ে ভাঙার নেপথ্যে মীনাক্ষীকেই দায়ী করেন। তবে ‘ঘাতক’ ছবির সাফল্যের পরে বলিউডের সঙ্গে দূরত্ব বাড়ান মীনাক্ষী। ১৯৯৫ সালে হরিশ মায়সুরুকে বিয়ে করে পাকাপাকি ভাবে আমেরিকায় চলে যান। প্রায় ৩০ বছর পরে অভিনেত্রী ফিরেছেন মুম্বইয়ে। কাজ খুঁজছেন মীনাক্ষী।

বছর কয়েক আগে টাকাপয়সার সঙ্কট দেখা দিতে সমাজমাধ্যমে কাজ চাইতে দেখা যায় অভিনেত্রী নীনা গুপ্তকে। তাতে কাজও হয়েছিল। তার পরই ‘বধাই হো’-এর মতো ছবিতে কাজ পান নীনা। এ বার সেই পথেই যেন হাঁটলেন মীনাক্ষী। যদিও মীনাক্ষীর আর্থিক সঙ্কট নেই। বরং তিনি ভাল কাজ খুঁজছেন। অভিনেত্রী স্পষ্ট করে জানান, মূল চরিত্রই যে চাইছেন, তেমন নয়। চরিত্রটা যেন অর্থবহ হয়, এটুকুই দাবি তাঁর। তিনি চান এমন কাজ করতে, যা তাঁকে আনন্দ দেবে এবং অভিনেতা হিসাবে চ্যালেঞ্জ দেবে। তিনি এ-ও জানান যে, তিনি কোনও এজেন্সির সঙ্গে যুক্ত নেই। নিজেই নিজের সমাজমাধ্যমের সবটা দেখছেন। মীনাক্ষীর এ হেন আর্জি দেখে তাঁর একদা নায়ক জ্যাকি শ্রফ অবশ্য তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Meenakshi Seshadri Bollywood Actress Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy