Advertisement
E-Paper

Meezan-Navya: অমিতাভ-নাতনির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জাভেদ-পুত্র মিজান

জাভেদ জাফরির পুত্র মিজান জাফরির সঙ্গে অমিতাভ-নাতনি নব্যা নভেলি নন্দার প্রেমের গুঞ্জন নতুন নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৬:৪৪
নব্যার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মিজান।

নব্যার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট মিজান।

জাভেদ জাফরির পুত্র মিজান জাফরির সঙ্গে অমিতাভ-নাতনি নব্যা নভেলি নন্দার প্রেমের গুঞ্জন নতুন নয়। বলিউডের দুই তারকা সন্তানকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। তবে নিজেদের সম্পর্ককে আগাগোড়াই বন্ধুত্বের তকমা দিয়ে এসেছেন তাঁরা।

এই প্রথম নব্যার সঙ্গে নিজের রসায়ন নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মিজান। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, আমেরিকায় নব্যার সঙ্গে পড়াশোনা করতেন মিজানের বোন । সেই সূত্রেই অভিনেতার সঙ্গে আলাপ হয় অমিতাভের নাতনির। প্রেমের গুঞ্জনকে উড়িয়ে তিনি বলেন, “আমাদের নাম জড়িয়ে যা বলা হচ্ছে, সেগুলো সত্যি নয়। আমি চাই না ওকে বা ওর পরিবারকে আমার কাজের মধ্যে টেনে আনা হোক। আমরা শুধুই বন্ধু। এর বেশি আর কিছু নেই আমাদের মধ্যে।”

মিজান এবং নব্যা।

মিজান এবং নব্যা।

শহরের বিভিন্ন প্রান্তে পাপারাৎজিদের লেন্সে একাধিক বার ধরা পড়েছেন মিজান এবং নব্যা। সেই ছবি ছড়িয়ে পড়তেই গাঢ় হয়েছে প্রেমের জল্পনা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার চেষ্টা করেও শেষমেশ সফল হননি তাঁরা। এ প্রসঙ্গে মিজান বললেন, “রেস্তরাঁ, বাড়ি, বিমানবন্দর— সব জায়গায় পাপারাৎজিরা পৌঁছে যায়। গাড়ির নম্বরও জেনে ফেলেছে ওরা। ‘জলসা’ (অমিতাভ বচ্চনের বাড়ি) মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান। ওখানে সব সময় থাকে। নব্যার জন্মদিনের মতো বিশেষ অনুষ্ঠান ছাড়া তাই সেখানে যাই না।”

খুব শীঘ্রই মিজানকে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা ২’ ছবিতে। তাঁর সঙ্গে অভিনয় করবেন শিল্পা শেট্টি এবং পরেশ রাওয়াল। এর আগে ‘মালাল’ ছবিতে অভিনয় করেছিলেন মিজান। অন্য দিকে, নব্যা তাঁর মা শ্বেতা বচ্চন নন্দার মতোই বড় পর্দা থেকে সরিয়ে রেখেছেন নিজেকে।

Bollywood Navya Naveli Nanda Meezan Jaffrey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy