Advertisement
E-Paper

করোনা আক্রান্ত হয়েও স্ত্রীর সঙ্গে দোল খেললেন মিলিন্দ, ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

কোনও নিয়মভঙ্গ করেননি মিলিন্দ। সব রকম সবাধানতা মেনে ঘরের ঘেরাটোপে নিভৃতবাসে ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১৩:১০
মিলিন্দ-অঙ্কিতা।

মিলিন্দ-অঙ্কিতা।

করোনা আক্রান্ত হয়েও দোল খেললেন অভিনেতা-মডেল মিলিন্দ সোমান।

না, কোনও নিয়মভঙ্গ করেননি মিলিন্দ। সব রকম সবাধানতা মেনে ঘরের ঘেরাটোপে নিভৃতবাসে ছিলেন তিনি। তবে রঙের উৎসবে স্ত্রী অঙ্কিতা কোনওয়ার পৌঁছে গিয়েছিলেন মিলিন্দের কাছে। পিপিই পরে মিলিন্দকে রং লাগিয়েছেন তাঁর স্ত্রী। শুধু তাই নয়, স্বামীর জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন মরসুমের প্রথম আম।

এই অন্য ধরনের দোল উদযাপনের অনুভূতি নিজের অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন মিলিন্দ। নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। দেখা যাচ্ছে কিছুটা গম্ভীর হয়ে গালে হাত দিয়ে বসে আছেন তিনি। কপালে লেগে লাল-হলুদ রং। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিভৃতবাস। দিন ৭। আমার এ রকম গম্ভীর হয়ে থাকা উচিৎ নয়। কারণ অঙ্কিতা আস্ত একটা পিপিই পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং আমার জন্য মরসুমের প্রথম আমও এনেছিল। ওকে যদিও জড়িয়ে ধরতে পারিনি। আমরা সামান্য রং মেখেছি এবং মায়ের পাঠানো পুরাণ পুলি খেয়েছি’।

সেই একই পোস্টে মিলিন্দ জানিয়েছেন, অঙ্কিতার আনা আমগুলির স্বাদ বুঝতে পারলেও কোনও রকম গন্ধ তিনি পাচ্ছেন না। নিজেকে সুস্থ রাখার জন্য দিনে ৫-৬ বার কাড়া খাচ্ছেন । আপাতত মিলিন্দের কোনও রকম ক্লান্তি, মাথা ব্যথা বা জ্বর নেই। তবে দৌড়ঝাঁপ, শরীরচর্চা করতে ভালবাসা মিলিন্দের দিন কাটছে বিছানায়। ঘুমিয়ে। সুস্থ হয়ে ওঠার জন্যই এই পন্থা নিয়েছেন তিনি।

Bollywood milind soman Ankita konwar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy