Advertisement
E-Paper

বাস্তবের পর পর্দায়! স্বামীর খুনের প্রতিশোধ নিতে নিজেই হাতিয়ার তুলে নেবেন ‘বিধবা’ মিমি?

শুক্রবার থেকে শুরু হল পরিচালক নির্ঝর মিত্রের ‘ক্যুইনস’-এর শুটিং। নতুন সিরিজ়ের খুঁটিনাটি আনন্দবাজার ডট কম-এ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫
পর্দাতেও প্রতিবাদী মিমি চক্রবর্তী।

পর্দাতেও প্রতিবাদী মিমি চক্রবর্তী। ছবি: ফেসবুক।

বাস্তবে কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি মিমি চক্রবর্তী। জ্বলন্ত উদাহরণ, বনগাঁকাণ্ড। ইদানীং কি পর্দাতেও? শুক্রবার নতুন সিরিজ় ‘ক্যুইনস’-এর শুটিং শুরু হল। পরিচালক নির্ঝর মিত্র আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, স্বামীর খুনের প্রতিশোধ নিতে গর্জে উঠবেন ‘বিধবা’ মিমি!

মেটিয়াব্রুজ, বানতলা-সহ সারা কলকাতা জুড়ে শুটিং হবে সিরিজ়ের। শুটিং হবে উত্তরবঙ্গেও। ‘ডাইনি’র পর নির্ঝরের সঙ্গে মিমির এটি দ্বিতীয় কাজ।

নির্ঝরের প্রথম সিরিজ়টিতে উত্তরবঙ্গে এখনও বর্তমান ‘ডাইনিপ্রথা’ নিয়ে তৈরি। দ্বিতীয়টিতে কী? পরিচালকের কথায়, “একটা সময় বিধবারা দিনের পর দিন কষ্ট সহ্য করে গিয়েছেন। এবার তাঁরা প্রতিবাদী। চার বিধবা তাঁদের স্বামীর খুনের বদলা নেবেন! হাতে তুলে নেবেন হাতিয়ার।” গ্যাংস্টার, অ্যাকশন ড্রামা, প্রতিশোধের গল্প বলবে এই সিরিজ়, দাবি তাঁর।

এই প্রথম মিমি ‘বিধবা’ এবং ‘মাফিয়া’! তাঁকে অ্যাকশন করতে দেখা যাবে? পরিচালকের কথায়, “সব সময় মিমিই অ্যাকশন করবেন, এ রকম হয়তো হবে না। মাফিয়ারা যে ভাবে তাদের গ্যাং পরিচালনা করে, সে ভাবেই মিমি অ্যাকশন পরিচালনা করবেন।”

Nirjhar Mitra Mimi Chakraborty Queens SVF Payel Dey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy