Advertisement
E-Paper

Television: নায়িকা গুলিবিদ্ধ, শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক! দুই মোচড়েই সেরা ‘মিঠাই’

অনুরাগীদের মুখে চওড়া হাসি। ‘মিঠাই’ ফের শীর্ষে। নায়িকার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাই কি মোড় ফেরাল ধারাবাহিকের?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:২০
ফের বাংলা সেরা-র তকমা ধারাবাহিক ‘মিঠাই’-এর ঝুলিতে।

ফের বাংলা সেরা-র তকমা ধারাবাহিক ‘মিঠাই’-এর ঝুলিতে।

২৮ অগস্ট নাকি শেষ হয়ে যাচ্ছে ‘মিঠাই’! ভুয়ো খবর নস্যাৎ করে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের দাবি ছিল, প্রবল ভাবে ফিরছে ধারাবাহিক। তাঁর কথা অক্ষরে অক্ষরে মিলেছে। মিঠাই গুলিবিদ্ধ এবং ধারাবাহিক শেষ— দুই মোচড়েই ফের বাংলা সেরা-র তকমা ধারাবাহিকের ঝুলিতে। ৮.৫ পেয়ে চার্টে পয়লা নম্বরে ‘মিঠাই’।

৮.০ পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘লক্ষ্মী কাকিমা’। বনি-কুণালের বিয়ে কি দর্শকদের মনে ধরেনি? সম্ভবত তাই। সেই জন্যই ৭.৯ পেয়ে ‘গৌরী এল’-র সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় ‘গাঁটছড়া’। পাশাপাশি, নম্বর কমেছে ‘আলতা ফড়িং’, ‘ধুলোকণা’রও। যথাক্রমে, ৭.৭ এবং ৭.৫ পেয়ে দুই ধারাবাহিক চতুর্থ এবং পঞ্চম স্থানে।

বাকিরা কে কোথায়? জানতে চোখ রাখুন রেটিং চার্টে—

রেটিং চার্ট

রেটিং চার্ট গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Mithai Star Jalsha Zee Bangla trp Trp Rating Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy