Advertisement
E-Paper

শাহরুখের বাড়িতে প্রবেশ মডেলের! ‘মন্নত’ ভ্রমণে কী কী চমক? নিজেই জানালেন তরুণী

শাহরুখের বাড়ির অন্দরে ডাক পড়ল এক উঠতি মডেলের। নাম নভপ্রীত কৌর। সেই বর্ণময় অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৭:৩১
Picture Of Shah Rukh Khan

শাহরুখের বাড়িতে রোমাঞ্চকর অভিজ্ঞতা উঠতি মডেলের। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডের সামনে সুউচ্চ অট্টালিকা। প্রতিদিন হাজারো অনুরাগী ভিড় করেন এই বাড়ির বাইরে। বাড়ি নাম ‘মন্নত’। এই বাড়িতেই থাকেন শাহরুখ খান। তাঁকে এক বার দেখার জন্যই এত জমায়েত। বছরের বিভিন্ন সময়ে বাইরে এসে দর্শনও দেন অভিনেতা।

তবে মন্নতের অন্দরে প্রবেশাধিকার তো সকলের ভাগ্যে নেই। বাদশার বাড়িতে বলিউড তারকাদের আনাগোনা দেখা যায় বিশেষ দিনে, ব্যস এইটুকুই। এ বার শাহরুখের বাড়ির অন্দরে ডাক পড়ল এক উঠতি মডেলের। নাম নভপ্রীত কৌর। মন্নতের অন্দরে ঠিক কী রকম অভিজ্ঞতা হল তাঁর? তরুণী সমাজমাধ্যমে সেটাই তুলে ধরেছেন।

ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন নভপ্রীত। মডেলকন্যা জানান সে দিনের অভিজ্ঞতা এখনও যেন টাটকা তাঁর স্মৃতিতে। কিছুতেই ভুলতে পারছে না। যদিও নভপ্রীত প্রথমে ভেবেছিলেন এই সাক্ষাতের কথা কাউকে জানতে দেবেন না। তবে পরে মত বদলান। ভাগ করে নিতে চাইলেন সেই অভিজ্ঞতা। নভপ্রীত তাঁর সঙ্গে শাহরুখের একটি নিজস্বী পোস্ট করেন। পাশপাশি জানান, বাদশাহ নিজের হাতে পিৎজ়া বানিয়ে খাওয়ান তাঁকে। ওই মডেলের কথায়, ‘‘সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছিল। বিশ্বাস করতে পারছিলাম না। যদিও শাহরুখের সামনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। রাতে খাবার তো দূর, মনে হচ্ছিল উত্তেজনায় পেট ভরে গিয়েছে।’’

এমনিতেই একবাক্যে সকলেই মানেন শাহরুখের আতিথেয়তার ধারেকাছে অন্য কেউ নেই। নভপ্রীত জানান, তাঁকে বাথরুমে পথ দেখিয়ে দেন শাহরুখ নিজেই। শুধু তাই নয় রাতে বাড়ি ফেরার সময়, নভপ্রীতকে গাড়িতে তুলে দেন শাহরুখ। এমনকি গাড়ির দরজাটাও খুলে দেন তিনি।

তবে শুধু শাহরুখ নন, বাড়ি অন্য সদস্যরা গৌরী, আরিয়ান, সুহানা, আব্রামরা কে কেমন তা-ও জানালেন। নভপ্রীতের কথায়, ‘‘শাহরুখের স্ত্রী গৌরী অত্যন্ত ভাল মানুষ। আরিয়ান বাইরে থেকে দেখতে শক্ত মনে হল অত্যন্ত নরম মনের মানুষ।’’ শাহরুখের ছোট ছেলে আব্রামের সঙ্গেও নাকি প্রায় বন্ধুত্ব হয়ে যায় তাঁর, তবে সুহানা সকলের তুলনায় চুপচাপ বলেই জানান নভপ্রীত। কিন্তু ঠিক কেন বা কী কারণে শাহরুখের তরফে আমন্ত্রণ পেয়েছিলেন নভপ্রীত, তা কিন্তু তিনি স্পষ্ট করেননি। নভপ্রীতের পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

Shah Rukh Khan Mannat Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy