সোমবার রাজ্য জুড়ে সপ্তম দফার ভোটপর্ব চলছে। এ দিন সকালেই মা-বাবাকে নিয়ে নির্দিষ্ট বুথে হাজির শাসকদলের সাংসদ নুসরত জাহান। পরে নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী। লেখেন, ‘দেশের গণতন্ত্র বাঁচাতে ভোট দিন। ঘাসফুলে ছাপ দিন’।
Vote to save democracy #VoteForTMC #TMC200Paar ✌🏻 https://t.co/B3xgMQV40e
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) April 26, 2021
এদিন গাঢ় গোলাপি রঙা সালোয়ার-কামিজ, ওড়নায় নিজেকে সাজিয়েছিলেন সাংসদ। মুখে রানি রঙা মাস্ক। ভোট দেওয়ার চিহ্ন হিসেবে তাঁর আঙুলে কালির দাগের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে যদিও তাঁকে ঘিরে ছিল জোর জল্পনা। বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত বিরোধী শিবিরের প্রার্থী। গুঞ্জন রটেছিল, নুসরত জাহানের গেরুয়া দলে যোগদান নাকি সময়ের অপেক্ষা। যদিও সমস্ত গুঞ্জন মিথ্যে প্রমাণিত করে তিনি জোরদার প্রচার সেরেছেন শাসকদলের হয়ে।