Advertisement
E-Paper

ক্রসওয়ার্ড পপুলার চয়েজ পুরস্কার পেলেন টুইঙ্কল খন্না

প্রথম বই প্রকাশ করেই সাড়া ফেলে দিয়েছেন টুইঙ্কল খন্না। ২০১৫-র ১৮ অগস্ট ‘পেঙ্গুইন’ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল তাঁর ডেবিউ বই ‘মিসেস ফানিবোনস’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১০:৫৯
ক্রসওয়ার্ডের অ্যাওয়ার্ড হাতে টুইঙ্কল।

ক্রসওয়ার্ডের অ্যাওয়ার্ড হাতে টুইঙ্কল।

প্রথম বই প্রকাশ করেই সাড়া ফেলে দিয়েছেন টুইঙ্কল খন্না। ২০১৫-র ১৮ অগস্ট ‘পেঙ্গুইন’ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল তাঁর ডেবিউ বই ‘মিসেস ফানিবোনস’। সেই বই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। এ বার আরও এক ধাপ এগিয়ে রেমন্ড ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড পেলেন টুইঙ্কল। ২০১৬-র নন-ফিকশন বিভাগে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে সেরা বই হিসাবে মনোনীত হয়েছে ‘মিসেস ফানিবোনস’। ২০১৫ সালের বেস্ট সেলার বইগুলোর মধ্যে ‘মিসেস ফানিবোনস’ ছিল অন্যতম। শুধু তাই নয়, এই বই ছিল গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া ডেবিউ বই।

এ বছরেই টুইঙ্কলের আরও একটি বই প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় বই ‘দ্য লেজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’।

‘মিসেস ফানিবোনস’-এর কভার পেজ।

আরও পড়ুন

দঙ্গলের জন্য মোটা হয়ে ফের ওজন কমালেন আমির, দেখুন সেই ভিডিও

Mrs Funnybones Twinkle Khanna The Popular choice Award Crossword
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy