Advertisement
E-Paper

‘প্রেমে পড়লে সঙ্গীর জন্য যা খুশি করা যায়’, ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্কের অনুভূতি নিয়ে অকপট মৃণাল

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নাকি বিয়ের আসর বসবে ধনুষ ও মৃণালের। সেই গুঞ্জনে অবশ্য সায় দেননি অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
ধনুষের সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন।

ধনুষের সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জন মৃণাল ঠাকুরের। খবর ছড়িয়েছিল, শীঘ্রই নাকি তাঁরা বিয়েও করছেন। এর মধ্যেই প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রেমে পড়লে ঠিক কী হয় জানালেন মৃণাল।

প্রেমে পড়ার অনুভূতি কেমন? প্রশ্ন করতেই মৃণাল বলেন, “ভালবাসার অনুভূতি সত্যিই খুব সুন্দর। সকলের অন্তত একবার এমন প্রেম হওয়া উচিত। আমাদের ভিতরে অনেক সময়ে শৈশবের কিছু সমস্যা থেকে যায়। সেগুলি মেরামত করার জন্য এমন একটা প্রেম হওয়া উচিত। এমন প্রেম আমাদের মানুষ হিসাবে আরও ভাল করে তুলতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হল প্রেম।”

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নাকি বিয়ের আসর বসবে ধনুষ ও মৃণালের। সেই গুঞ্জনে অবশ্য সায় দেননি অভিনেত্রী। আগেও এক সাক্ষাৎকারে নিজেকে ধনুষের অনুরাগী ও ভাল বন্ধু বলেই দাবি করেছেন তিনি। প্রেমে সিলমোহর দেননি তিনি। তবে প্রেমে পড়লে মহিলারা কি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, এই প্রশ্নের জবাব দিয়েছেন মৃণাল। তাঁর কথায়, “প্রেমে পড়লে যে কেউ আবেগপ্রবণ হয়ে যায়। তবে সবচেয়ে জরুরি হল, ভালবাসাকে স্বীকৃতি দেওয়া। যদিও প্রেমের সংজ্ঞা ক্রমশ বদলে যাচ্ছে। ভালবাসাই একমাত্র স্থির বিষয়। ভালবাসলে যে কেউ তাঁর প্রিয় মানুষের জন্য যা খুশি করতে পারেন। ভালবাসায় নিজেকে সঁপে দেওয়াই স্বাভাবিক নারীপুরুষ নির্বিশেষে।”

‌উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের নভেম্বরে। এর মধ্যেই গুঞ্জন, মৃণালের প্রেমে পড়েছেন অভিনেতা। গুঞ্জনের সূত্রপাত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো। সেখানে ধনুষের দিকে মুগ্ধদৃষ্টিতে মৃণালকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্য দিকে, কথাবার্তার মাঝে বেখেয়ালেই বার বার অভিনেত্রীর হাত ধরতে দেখা যায় ধনুষকে।

Mrunal Thakur Dhanush
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy