Advertisement
E-Paper

‘এপস্টিন ফাইল্‌স থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে’! গাজ়া নিয়েও ক্ষোভ উগরে দিলেন মুনব্বর ফারুকী

সপ্তাহখানেক আগেও বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছিল এপস্টিন ফাইল্‌স নিয়ে। তার পরে ঘটে গিয়েছে ইরানে আমেরিকা-ইজ়রায়েলের আক্রমণের ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:৩২
গাজ়া ও এপস্টিন ফাইল্‌স নিয়ে বিস্ফোরক মুনব্বর!

গাজ়া ও এপস্টিন ফাইল্‌স নিয়ে বিস্ফোরক মুনব্বর! ছবি: সংগৃহীত।

ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার এপস্টিন ফাইল্‌স নিয়ে মন্তব্য করে বিতর্কে কৌতুকশিল্পী মুনব্বর ফারুকী।

সপ্তাহখানেক আগেও বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছিল এপস্টিন ফাইল্‌স নিয়ে। তার পরে ঘটে গিয়েছে ইরানে আমেরিকা-ইজ়রায়েলের আক্রমণের ঘটনা। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। মুনব্বর ফারুকীর দাবি, এপস্টিন ফাইল্‌স থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হয়েছে।

কৌতুকশিল্পী তাঁর সমাজমাধ্যমে লেখেন, “এপস্টিন ফাইল্‌স থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।” অশান্ত গাজ়া নিয়েও মন্তব্য করেছেন তিনি। মুনব্বর লিখেছেন, “গাজ়ায় গণহত্যা রুখতে পারার মতো একমাত্র দেশেই ওরা বিস্ফোরণ চালাচ্ছে।” উল্লেখ না করে আমেরিকাকে তিনি লিখেছেন, “শিশুদের যারা হেনস্থা করে, তারা সারা বিশ্বে নায়ক হয়ে ওঠার চেষ্টা করছে।”

মুনব্বরের এই পোস্ট ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অনুরাগীদের একাংশ তাঁকে সমর্থন করেছেন। আবার আর এক দল ব্যক্তি কৌতুকশিল্পীকে কটাক্ষ করেছেন। এক নেটাগরিকের কথায়, “এপস্টিন ফাইল্‌স-এ শিশু হেনস্থাকারীদের কথা সত্যি। তেমনই আপনার এই মন্তব্যে খামেনেইও নায়ক হয়ে উঠছেন না, এটাও সত্যি।”

উল্লেখ্য, ‘হফতা ওয়াসুলি’ নামে একটি অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে মুনব্বরের বিরুদ্ধে। এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়। মুনব্বরের যোগদানের পরে এই অনুষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি, এই অনুষ্ঠান যাতে অবিলম্বে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছিল। অভিযোগ ছিল, এই অনুষ্ঠান সংস্কৃতি ও মর্যাদাকে লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে সমাজের ও নতুন প্রজন্মের মানসিকতা দূষিত করছে। বেশ কিছু পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিয়েও অনুরাগীদের মন জয় করেছেন ‘বিগ বস্‌’ জয়ী মুনব্বর।

Munawar Faruqui Epstein Files
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy