Advertisement
E-Paper

দৈনিক ২০ লক্ষ টাকা! কমল হাসন না কি অমিতাভ বচ্চন? ‘কল্কি’তে কে নেন সর্বোচ্চ পারিশ্রমিক?

এই ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নেন তিনি। এই পারিশ্রমিকের জন্য তিনিই বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:২১
কমল ও অমিতাভের পারিশ্রমিক কত ‘কল্কি’ ছবিতে?

কমল ও অমিতাভের পারিশ্রমিক কত ‘কল্কি’ ছবিতে? ছবি: সংগৃহীত।

নতুন নজির গড়লেন কমল হাসন। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে নজর কাড়েন অভিনেতা। তবে সেই ছবিতে তাঁকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে তাঁকে। এই ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এই পারিশ্রমিকের জন্য তিনিই বর্তমানে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

শীর্ণ জীর্ণ চেহারার দৈত্যের চরিত্রে অভিনয় করেছেন কমল হাসন। ছবিতে খুব কম সময় তাঁকে দেখা গেলেও চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই চরিত্রের জন্য ২০ দিন শুটিং করতে হয়েছে অভিনেতাকে। কিন্তু মাত্র ২০ দিনের জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি, জানিয়েছেন দক্ষিণী অভিনেতা তথা পরিচালক যুগি সেতু। তাঁর কথায়, “কমল স্যরের অভিনয়ের মাত্রাই এমন! ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২০ দিন শুটিং করে তিনি পেয়েছিলেন ১৫০ কোটি টাকা। ওঁকে ওঁর জন্মদিনে বলি, ‘আপনিই এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।’ হিসাব অনুযায়ী দিনে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।”

যুগি সেতু জানান, কমল হাসনই তাঁর সঙ্গে ‘কল্কি’ ছবির প্রযোজক সি অস্বানি দত্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই প্রযোজক অবশ্য জানান, ২০ দিন নয়, কমল হাসন মাত্র ১০ দিন শুটিং করে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পান। অর্থাৎ তাঁর দৈনিক আয় ২০ লক্ষ টাকা। এই ছবিতেই অন্য একটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। বিভিন্ন লড়াইয়ের দৃশ্যেও দেখা গিয়েছিল তাঁকে। শোনা যায়, তিনি এই ছবিতে ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বিগ বি-র চেয়ে কয়েক গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন কমল।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিতে অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। এই ছবির দ্বিতীয় ভাগের কাজও চলছে।

Kamal Haasan Amitabh Bachchan Kalki 2898 AD
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy