Advertisement
E-Paper

গরমে শরীর ঠান্ডা রাখতে শুধু পান্তা নয়, তালিকায় রাখতে পারেন দক্ষিণ ভারতীয় তিন খাবার

প্রবল গরম থেকে শরীরকে বাঁচাতে দক্ষিণী রন্ধনে থাকে টক জাতীয় খাবারের আধিক্য। ব্যবহার হয় টক দই, তেঁতুল। ভিন্ন স্বাদ আস্বাদন করতে চাইলে এমনই তিন খাবার গরমের দিনে আপনিও রাখতে পারেন পাতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৫
3 South Indian Alternatives to Panta Bhat for a Cool Summer Dgtl

রোজের পাতে ভিন্ন স্বাদ আনতে চেখে দেখতে পারেন দক্ষিণ ভারতের তিন খাবার। ছবি: সংগৃহীত।

গরমে শরীর ঠান্ডা রাখতে যে কোনও রাজ্যের নিজস্ব রন্ধন পদ্ধতি, খাদ্যশৈলী রয়েছে। যেমন বঙ্গে জনপ্রিয় পান্তা ভাত, টকের ডাল, পাতলা শুক্তো, তেমনই রাজ্য ভেদে রয়েছে গরমে শরীর ঠান্ডা রাখার জন্য নানা রকম খাবার তালিকা।

দক্ষিণ ভারতে প্রায় বছরভরই গরম থাকে। তা ছাড়া, দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রাও চড়ে যায় অনেকটাই। প্রবল গরম থেকে শরীরকে বাঁচাতে দক্ষিণী রন্ধনে থাকে টক জাতীয় খাবারের আধিক্য। ব্যবহার হয় তেঁতুলের। ভিন্ন স্বাদ আস্বাদন করতে চাইলে এমনই তিন খাবার গরমের দিনে আপনিও রাখতে পারেন পাতে।

পাচি পলুসু: তরল এ‌ই খাবার ডালের বদলে ভাত দিয়ে খেতে পারেন। তেঁতুলের ক্বাথ বার করে পাতলা করে নিতে হবে। আগুনে পুড়িয়ে নিন কাঁচালঙ্কা। একটি পাত্রে পোড়ানো কাঁচালঙ্কা, মিহি করে কাটা পেঁয়াজ এবং ধনেপাতা হাত দিয়ে ভাল করে কচলে মেখে নিন। যোগ করুন স্বাদমতো নুন। দিয়ে দিন তেঁতুলের পাতলা জল। যোগ করুন গুড়। কড়াইয়ে জিরে, শুকনো লঙ্কা, কারিপাতা দিয়ে ফোড়ন মিশিয়ে দিন তেঁতুলের মিশ্রণে। তা হলেই তৈরি পাচি পলুসু। ভাত দিয়ে এটি খাওয়া হয়।

Advertisement

সাউথেকাই মোসারু পাল্যা: দই দিয়ে তৈরি এই খাবারটি ভাত, রুটির সঙ্গে খাওয়া যায়। কর্নাটকের জনপ্রিয় পদ। কড়াইয়ে সর্ষে, কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি, টম্যাটো, গ্রেট করা শসা, ধনেপাতা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন নুন-হলুদ।আঁচ বন্ধ করে যোগ করুন ফেটানো টক দই। সবটা মিশিয়ে নিন। টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক, যা শরীর ভাল রাখতে সাহায্য করে।

ছাল্লা পলুসু: তেলঙ্গানায় গরমের দিনে এই খাবার খাওয়ার চল রয়েছে। টক দই নুন, হলুদ দিয়ে ফেটিয়ে ছাসের মতো পাতলা বানিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে বিউলির ডালে কারিপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। কুচোনো আদা, পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে স্বাদ মতো নুন-হলুদ যোগ করুন। সবশেষে ছাস ঢেলে দিয়ে আঁচ কমিয়ে মিনিট ২-৩ রান্না করে নিন। যোগ করুন ধনেপাতাকুচি। ভাতের সঙ্গে এটি খাওয়া যাবে।

Summer Foods Panta Bhaat South Indian Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy