Advertisement
E-Paper

অক্ষয় কুমারের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’র কায়দায় অ্যাকশন ছবি করতে চান রাজপাল যাদব!

প্রিয়দর্শনের পরিচালনায় ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে ‘ভূত বাংলা’। সেই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন রাজপালও। এ ছাড়া তাঁদের একসঙ্গে জনপ্রিয় ‘ভুলভুলাইয়া’ ছবিতেও দেখা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:২৭
অ্যাকশন ছবিতে দেখা যাবে অক্ষয়-রাজপালকে?

অ্যাকশন ছবিতে দেখা যাবে অক্ষয়-রাজপালকে? ছবি: সংগৃহীত।

মাসখানেক ধরেই আলোচনায় অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণ নিয়ে শোধ করতে না পেরে আত্মসমর্পণ করেছিলেন কিছু দিন আগেই। সেই সময়ে অনেক তারকাই পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতার। এরই মাঝে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’। ছবির প্রচারে গিয়ে অভিনেতা জানান, তিনি একটি অ্যাকশন ছবিতে অভিনয় করতে চান। তাও আবার অক্ষয় কুমারের সঙ্গে।

পরিচালক প্রিয়দর্শনের নাকি প্রায়ই রাজপালকে ‘জেরি’ ও অক্ষয়কে ‘টম’ বলে ডাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান রাজপাল নিজেই। জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’র কথা কে না জানে! তাঁদের সঙ্গেই নাকি অক্ষয় ও রাজপালের সম্পর্কের মিল খুঁজে পান পরিচালক। রাজপাল বলেন, “আমাদের খুব শখ, যদি সুযোগ পাওয়া যায় তা হলে পৃথিবীর শ্রেষ্ঠ ‘টম অ্যান্ড জেরি’ হয়ে দেখাতে পারি। আমি আর অক্ষয় একসঙ্গে তেমনই কোনও অ্যাকশন ফিল্ম করতে চাই। আমিও খোঁজ করছি। অক্ষয়জিও খুঁজছেন। যেখানে ‘টম অ্যান্ড জেরি’র পুরোপুরি অ্যাকশন দেখানো যায়। আমাদের লড়াই লোকজন দূর থেকে দেখছেন, এ বার সত্যিই হোক!”

প্রিয়দর্শনের পরিচালনায় ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে ‘ভূত বাংলা’। সেই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন রাজপালও। এ ছাড়া, তাঁদের একসঙ্গে ‘ভুলভুলাইয়া’ ছবিতেও দেখা গিয়েছিল।

Advertisement
Rajpal Yadav Akshay Kumar Tom and Jerry Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy