Advertisement
E-Paper

হাতে ট্রলি, দুর্গন্ধময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কী এমন ঘটল ‘আশিকী’-খ্যাত রাহুল রায়ের সঙ্গে?

সম্প্রতি রাহুল রায়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ট্রলি হাতে পাথরে ভর্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই রাহুলকে নিয়ে চর্চা নেটমহলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:২৯
ক্যামেরাবন্দি রাহুল রায়।

ক্যামেরাবন্দি রাহুল রায়। ছবি: সংগৃহীত।

১৯৯০ সালের বাণিজ্যসফল ছবি ‘আশিকী’। পর্দায় ঝড় তোলে রাহুল রায় ও অনু আগরওয়ালের জুটি। ফের চর্চায় অভিনেতা। সমাজমাধ্যমে ঘুরছে একটি ভিডিয়ো, যেখানে ৫৯ বছরের অভিনেতাকে দেখা গেল মুম্বইয়ের ভারসোভা এলাকায় ট্রলি হাতে জেটি ধরতে যাচ্ছেন তিনি। অনুরাগীদের আক্ষেপ, সময় বদলে গেলে কত কী-ই না করতে হয় মানুষকে!

সম্প্রতি রাহুলের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, ট্রলি হাতে পাথরে ভর্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। চারপাশে আবর্জনা, নোংরা, আশপাশে লোকজন নাক চাপা দিয়ে চলাফেরা করছেন। এতটাই দুর্গন্ধ সেখানে। রাহুলের পরনে টি-শার্ট ও জিন্‌স। এবড়োখেবড়ো পাথুরে রাস্তা দিয়ে মস্ত ব্যাগটা তুলে হাঁটছেন রাহুল। এই ভিডিয়ো দেখে রাহুলের অনুরাগীরা ব্যথিত। সমাজমাধ্যমে কেউ লেখেন, “ওঁর জন্য খারাপ লাগছে। একসময়ের তারকা অভিনেতা, ‘বিগ বস‌্‌ ১’-এর বিজয়ী।” অন্য একজন লেখেন, ‘‘ঈশ্বর এমন দিন কাউকে যাতে না দেখান।’’

অনুরাগীরা সমবেদনা প্রকাশ করলেও সত্যটা আসলে অন্য। এই মুহূর্তে ভারসোভা থেকে মাড আইল্যান্ড যাওয়ার রাস্তায় ও সমুদ্র সৈকতে সৌন্দর্যায়ন ও সংরক্ষণের কাজ চলছে। সে কারণে চারপাশের রাস্তা খোঁড়া হয়েছে। দিনকয়েক আগেও রাহুলের মতো ওই রাস্তা দিয়ে মাড আইল্যান্ডের জেটিতে উঠতে দেখা যায় শ্রদ্ধা কপূরকেও।

Advertisement

ঘটনা হল, মুম্বইয়ে সিনেমার একটা বড় শুটিং যেমন এ পারে হয়, তেমনই একাধিক শুটিংস্থল ও তারকাদের থাকার বা়ড়ি মাড আইল্যান্ডে এবং সেখানে যাতায়াতের একমাত্র উপায় জেটি ব্যবস্থা। সেই জেটির পথেই যাচ্ছিলেন রাহুল।

rahul roy Viral Video Aashiqui Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy