Advertisement
E-Paper

Nandita-Kapil: নন্দিতা দাশের ছবিতে মুখ্য চরিত্রে কপিল শর্মা, জুটি বাঁধবেন সাহানার সঙ্গে

  • নন্দিতা দাশের ছবিতে কপিল শর্মা।
  • সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করবেন তিনি।
  • ছবির নাম এখনও স্থির হয়নি।
  • কপিলের সঙ্গে জুটি বেঁধেছেন সাহানা গোস্বামী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫০
নন্দিতা-কপিল

নন্দিতা-কপিল

বাঙালি পরিচালক নন্দিতা দাশের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কপিল শর্মা। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন বাঙালি অভিনেত্রী সাহানা গোস্বামী। নতুন এই ছবির ঘোষণা হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে কপিল-ভক্তদের মধ্যে। নতুন এক চেহারায় দর্শকদের কাছে দেখা দেবেন ‘কপিল শর্মা কমেডি শো’-এর সঞ্চালক।

ছবির নাম ঠিক করা হয়নি। খাবার সরবরাহকারীর চরিত্রে দেখা দেবেন কপিল। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সাহানা। নন্দিতার কথায়, ‘‘এক দিন আচমকা আমার ফোনে কপিলের একটি ভিডিয়ো দেখতে পাই। সে দিনই মনে হয়, ওঁকে নিয়ে ছবি করতে হবে। কারণ কপিলের মধ্যে এখনও সাধারণ মানুষের আমেজ রয়ে গিয়েছে। যদিও তিনি আর সাধারণের দলে পড়েন না। কিন্তু রক্তে রয়েছে সাধারণ জীবনযাপনের ছাপ।’’

ঠিক উল্টো দিকে নন্দিতায় মুগ্ধ কৌতুকশিল্পী। তিনি বললেন, ‘‘নন্দিতা দাশ আর পাঁচ জন পরিচালকের থেকে অনেক আলাদা। তাঁর দেখার ভঙ্গি অনন্য। তাঁর ছবিতে আমাকে একেবারে নতুন রূপে দেখা যাবে।’’

২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার করু’ দিয়ে বড়পর্দায় অভিনয় শুরু কপিলের। তার পরে ‘ফিরঙ্গি’-তে কাজ করেছিলেন তিনি। তার পরে বেশ কয়েক বছরের বিরতির পরে আবার বড়পর্দায় ফিরছেন কপিল। সৌজন্যে নন্দিতা।

Nandita Das Kapil Sharma Sahana Goswami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy