Advertisement
E-Paper

Navya Naveli Nanda: সূর্যোদয়ের দেশে এ কোন চোরাগলি? খুঁজে পেলেন অমিতাভের নাতনি নভ্যা নভেলি

তাঁর পায়ের তলায় সর্ষে। পঁচিশের তরুণী তাই সুযোগ পেলেই দে ছুট! আপাতত জাপানে ছুটির মজায় মেতেছেন নভ্যা নভেলি নন্দা।

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৯:৫৩

অমিতাভ বচ্চনের নাতনি বলে কথা! বলিউডে পা না রেখেও বার বার শিরোনামে চলে আসেন নভ্যা নভেলি নন্দা। পঁচিশ বছরের তরতাজা, উৎসুক মন। তাই নিয়েই পৃথিবী ঘুরছেন নভ্যা।

আপাতত ছুটি কাটাচ্ছেন জাপানে। সূর্যোদয়ের দেশে পৌঁছেই ছবি তুলে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। নতুন দেশ দেখার রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। শনিবার বেড়াতে বেড়াতে ওসাকার রাতের পথঘাট দেখে মুগ্ধ নভ্যা। উচ্ছ্বল পায়ে হারিয়ে যাচ্ছিলেন অলিগলিতে। তেমনই একটি ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ‘ওসাকার মাঝে কোথাও এক চোরাগলি...’। নভ্যার ঘোরাঘুরি উপভোগ করছেন অনুরাগীরাও। অভিনেত্রী জোয়া আখতার লাল হৃদয় এঁকেছেন তাঁর ভ্রমণ-ছবিতে।

সম্প্রতি গুঞ্জন উঠছে নভ্যার নতুন প্রেম নিয়েও। কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এসেছিলেন তিনি। নেট মাধ্যমেও যুগলের ছবি প্রকাশ্যে এসেছে বহু বার। তবে বেড়াতে গিয়েছেন নভ্যা একাই। কিছু স্বাদ যে একাই উপভোগের! তা-ই কি বুঝিয়ে দিলেন বিগ বি-র নাতনি?

Navya Naveli Nanda amitabh bacchan Japan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy