Advertisement
E-Paper

পার্টির মেজাজে ঋষি! ‘চকোলেট বয়’-এর জন্মদিনে স্মৃতি হাতড়ে পুরনো ছবি প্রকাশ্যে আনলেন নীতু

ঋষির সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর একটি ছবি পোস্ট করেছেন নীতু। ছবিতে দেখা গিয়েছে, বড় আকারের একটি চশমা পরে রয়েছেন ঋষি। পরনে তাঁর কালো রঙের টি-শার্ট। পাশেই দাঁড়িয়ে নীতু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১৯
ঋষিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নীতু।

ঋষিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নীতু। ফাইল চিত্র।

দেখতে দেখতে দু’বছর পার। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘মনের মানুষ’। প্রিয়জনকে ছাড়াই চলছে তাঁর জন্মদিন উদ্‌‌যাপন। কথা হচ্ছে, বলিউডের ‘চকোলেট বয়’ ঋষি কপূরকে নিয়ে। অভিনেতার ৭০তম জন্মদিনে ঋষির সঙ্গে বিশেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে আনলেন তাঁর জায়া নীতু।

ইনস্টাগ্রামে ঋষির সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর একটি ছবি পোস্ট করেছেন নীতু। ছবিতে দেখা গিয়েছে, বড় আকারের একটি চশমা পরে রয়েছেন ঋষি। পরনে তাঁর কালো রঙের টি-শার্ট। পাশেই দাঁড়িয়ে নীতু। তাঁদের সামনে তাক করা ক্যামেরায় দু’জনেই হাসছেন। রীতিমতো পার্টির মেজাজে রয়েছেন তাঁরা। এই ছবি পোস্ট করে ঋষিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ঘরনি।

ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে প্রয়াত হন ঋষি। ২০১৮ সাল থেকে তিনি ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য দীর্ঘ দিন নিউইয়র্কে ছিলেন অভিনেতা। সে সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী নীতুও। নিউইয়র্কে কাটানো কঠিন সময়ে কী ভাবে ঋষির পাশে থেকে সাহস জুগিয়েছিলেন তিনি, সে কথা আগে জানিয়েছিলেন নীতু।

চলতি বছরে বলিউডের এই প্রজন্মের প্রথম সারির নায়িকা আলিয়া ভট্টের সঙ্গে গাঁটছটা বেঁধেছেন ঋষি-পুত্র তথা অভিনেতা রণবীর কপূর। ছেলের বিয়েতে স্বাভাবিক ভাবেই খুশির মেজাজে দেখা গিয়েছিল নীতুকে। বর্তমানে সন্তানসম্ভবা আলিয়া। বাড়িতে আসছে নতুন অতিথি। এ নিয়ে কপূর পরিবারের খুশির হাওয়া। এই আবহে ঋষির জন্মদিনে পুরনো ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নীতু।

Rishi Kapoor Neetu kapoor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy