গভীর রাতে গুলি চলেছে পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে। বলিউডে এ যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর পর চার বার গুলি চলে। তবে হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে পরিচালকের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ।
মুম্বইয়ের জুহু এলাকায় একটি আবাসনের ১০ তলায় স্ত্রী মায়ার সঙ্গে থাকেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পরিচালক রোহিত। শনিবার মাঝরাতে তাঁদের ফ্ল্যাট লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে, তাঁর বাড়িতে কি চুরি বা ডাকাতির উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের? এর মধ্যেই প্রকাশ্যে এল রোহিতের সম্পত্তির পরিমাণ।
আরও পড়ুন:
অসংখ্য হিট ছবি রয়েছে রোহিত শেট্টীর পরিচালনায়। বলিউডে তাঁর হাতেই তৈরি হয়েছে ‘কপ ইউনিভার্স’। এ ছাড়াও একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-এর সঞ্চালক তিনি। বর্তমানে রোহিত ২৮০ কোটি টাকার সম্পত্তির মালিক। শুধু জুহুতে নয়। নবি মুম্বইয়ে আরও একটি বিলাসবহুল বা়ড়ি রয়েছে রোহিতের, যার দাম ৬ কোটি টাকা।
রোহিতের সম্ভারে রয়েছে বেশ কিছু দামি গাড়ি। তার মধ্যে রয়েছে ১.৬৪ কোটি টাকার রেঞ্জ রোভার স্পোর্টস, ৩.১৫ কোটি টাকার ল্যামবর্ঘিনি। ২.৫৫ কোটি টাকার একটি মার্সিডি়জ়, ২ কোটি টাকার একটি স্পোর্টস গাড়ি, ৮০ লক্ষের একটি ফোর্ড গাড়িও রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর সম্ভারে যোগ হয়েছে ৪.৫৭ কোটি টাকার একটি পরিবেশবান্ধব গাড়ি। রোহিতের নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর।
রোহিত শেট্টী পরিচালিত সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘গোলমাল’, ‘সিংহম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’।