Advertisement
E-Paper

Raj Kundra: হাজতবাসেই পর্ন তারকার হাত থেকে ফুলের তোড়া নিলেন রাজ কুন্দ্রা!

অবাক হচ্ছেন? ভাবছেন ইতিমধ্যেই জেল থেকে কী ভাবে ছাড়া পেয়ে গেলেন রাজ? 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:২০
রাজ কুন্দ্রা।

রাজ কুন্দ্রা।

রাজ কুন্দ্রার হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বিখ্যাত পর্ন তারকা জনি সিনস। হাসিমুখে ‘দল’-এ স্বাগত জানাচ্ছেন শিল্পা শেট্টির স্বামীকে।

অবাক হচ্ছেন? ভাবছেন ইতিমধ্যেই জেল থেকে কী ভাবে ছাড়া পেয়ে গেলেন রাজ? আর পেলেই বা বিশ্ববিখ্যাত জনির সঙ্গে তাঁর সাক্ষাৎ হল কী ভাবে?

এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নেটমাধ্যমে চোখ রাখলে। কারণ রাজের সঙ্গে জনির সাক্ষাৎ ঘটেছে মিম স্রষ্টাদের কল্পনায়। পর্ন-কাণ্ডে রাজ গ্রেফতার হওয়ার পরে মিমের বিষয় তালিকায় নতুন সংযোজন।

মিম বানাতে গিয়ে টেনে আনা হয়েছে স্বজন পোষণ প্রসঙ্গ। শিল্পা-রাজের ছবি দিয়ে উপরে লেখা হয়েছে, ‘নিজের ছবিতে স্ত্রী শিল্পাকে না নিয়ে স্বজন পোষনের বিরুদ্ধে গিয়েছেন রাজ।’

আগামী শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ। শিল্পার স্বামীর হাজতবাস নিয়েও ঠাট্টা মস্করা চলেছে নেটমাধ্যমে। একটি মিম তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কারাগার থেকে মুখ বাড়িয়ে রাজকে প্রশ্ন করছেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। জানতে চাইছেন, রাজের জন্য তাঁর স্ত্রী শিল্পাও জেলে আসবেন কিনা।

অন্য একটি মিমে আবার দেখা যাচ্ছে, শিল্পাকে ছবিতে অভিনয়ের কথা বলছেন রাজ। স্বামীর মুখে এই প্রস্তাব শুনে অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন শিল্পা। রাজকে নিয়ে এ রকম অজস্র মিমে ভরে গিয়েছে নেটমাধ্যম।

Bollywood shilpa shetty Raj Kundra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy