Advertisement
E-Paper

Sonam Kapoor: মা হতে চলেছেন সোনম কপূর? দেশে ফিরতেই অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন নেটাগরিকদের

এক বছর পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনম। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সকলের সামনে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ২২:৩৮
সোনম কপূর।

সোনম কপূর।

গত মঙ্গলবার লন্ডন থেকে ভারতে ফিরেছেন সোনম কপূর। মেয়েকে বাড়ি আনতে বিমানবন্দরে পৌঁছেছিলেন অনিল কপূর। এক বছর পর বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনম। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সকলের সামনে। সেই দৃশ্য লেন্সবন্দি করে বলিউডের এক পাপারাৎজি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন।

সেই ভিডিয়ো দেখেই সোনম অন্তঃসত্ত্বা বলে অনুমান করছে নেটাগরিকদের একাংশ। মূলত অভিনেত্রীর পোশাক দেখেই সন্দেহের উদ্রেক হয় তাঁদের। সোনম ঢলঢলে একটি জামা পরেছিলেন। তার উপর গাঢ় নীল রঙের ব্লেজার। অনেকেই মনে করেছেন, এই পোশাকের মাধ্যমে নিজের বেবি বাম্প লোকানোর চেষ্টা করছেন সোনম। একজন লিখেছেন, ‘সোনমকে দেখে গর্ভবতী মনে হচ্ছে’। আর এক জনের প্রশ্ন, ‘সোনম কী গর্ভবতী?’

এই প্রশ্নের উত্তর যদিও এখনও অজানা। সম্প্রতি ‘ব্লাইন্ড’ ছবির জন্য শ্যুট করেছেন সোনম। আপাতত বাড়ি ফিরে কাছের মানুষের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী।

নেটাগরিকরা সন্দেহ প্রকাশ করেছেন।

নেটাগরিকরা সন্দেহ প্রকাশ করেছেন।

Pregnancy sonam kapoor Anil Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy