Advertisement
E-Paper

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি! চাপে পড়়ে অনাথ মেয়েদের জন্য কোন সিদ্ধান্ত নিলেন তিনি?

সমাজমাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন নোরা ফতেহি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৫:৩৪
ক্ষমা চাইলেন নোরা?

ক্ষমা চাইলেন নোরা? ছবি: সংগৃহীত।

‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে বহু দিন ধরে বিতর্কে নোরা ফতেহি। সমাজমাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ক্ষমা চাইলেন।

এই গানের কথা ও দৃশ্যের বিরুদ্ধে আপত্তি উঠেছিল বিভিন্ন মহলে। বৃহস্পতিবার এই মর্মে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা। সেখানেই তিনি সকলের সামনে ক্ষমা চান। সেই সঙ্গে একটি বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান অভিনেত্রী। নোরা জানান, তিনি অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেবেন। অভিনেত্রীর কথায়, “এমন একটা পরিস্থিতিতে আমাকে ফেলে দেওয়া হয়েছে! কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসাবে অবশ্যই আমি দায় নিচ্ছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”

‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গানের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা বলেন, “সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া সত্যি জরুরি। তাই একটি সিদ্ধান্ত নিয়েছি। অনাথ মেয়েদের পড়াশোনার খরচের দায়িত্ব নিচ্ছি। এটাই এখন আমার লক্ষ্য।”

উল্লেখ্য, ‘সরকে চুনর তেরী সরকে’ মুক্তি পেতেই বিতর্ক তৈরি হয় সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয় গানের দৃশ্যগুলিকে। নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হয়। নিষিদ্ধ করা হয় গানটিকে। এই গানে নোরার সঙ্গে সমান তালে নাচতে দেখা গিয়েছে সঞ্জয় দত্তকে। এই গান প্রসঙ্গে সঞ্জয়কেও তলব করে জাতীয় মহিলা কমিশন।

গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দিয়েছিলেন। শুনানির পরে সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সঞ্জয় দত্ত ‘সরকে চুনর’ গানটির কথার অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, এটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না।”

Nora Fatehi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy