Advertisement
E-Paper

হানির হাতে হাত রাখা থেকেই শুরু প্রেমের গুঞ্জন! প্রথম বার মুখ খুলে কী বললেন নুসরত?

বলিউডের ‘সুইটি’ তিনি। সেই নুসরত ভারুচাই নাকি প্রেম করছেন বলিউডের স্বনামধন্য ‘ব্যাড বয়’-এর সঙ্গে। প্রেমের প্রশ্নে এই প্রথম মুখ খুললেন নায়িকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৭:৫৯
Image ofr Nushrratt and Honey Singh.

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন। ছবি: সংগৃহীত।

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন। শুধু গুঞ্জনই নয়, সেই প্রেমের ইস্তেহারও দেখা গিয়েছে সম্প্রতি। মায়ানগরীতে এক ফ্রেমে ধরা দিয়েছেন বলিউড র‌্যাপার হানি সিংহ ও অভিনেত্রী নুসরত ভারুচা। কয়েক সপ্তাহ আগেই একটি নাইট ক্লাব থেকে হাতে হাত রেখে বেরোতে দেখা যায় চর্চিত যুগলকে। তখন থেকেই নেটাগরিকদের মনে সবার একটাই প্রশ্ন, ‘‘এঁরা দু’জন আবার কবে থেকে প্রেম করা শুরু করলেন?’’ এ বার এই প্রশ্নের উত্তর দিলেন নুসরত নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরতকে হানি সিংহের সঙ্গে তাঁর প্রেমের বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, ‘‘বাহ্! আমার জীবনেও তা হলে শেষ পর্যন্ত প্রেম নিয়ে একটা রটনা শুনতে পাওয়া গেল। এটাই কিন্তু প্রেম নিয়ে আমার জীবনের প্রথম রটনা!’’ নুসরতের গলায় মজার সুর। তিনি আরও বলেন, ‘‘আমি এত দিন কোথাও নিজের ব্যাপারে কোনও রটনা শুনিনি। এটা যখন শুনতে পেলাম, তখন মনে হল, এ বার থেকে র‌্যাপিড ফায়ারে উত্তর দেওয়ার একটা ভাল বিষয় পেয়েছি।’’ ভারতীয় র‌্যাপ তারকার সঙ্গে প্রেমের জল্পনা হালকা চালে উড়িয়ে দিলেও তা সত্যি কি না, সে বিষয়ে কিন্তু মুখ খোলেননি নুসরত।মাস খানেক আগে পর্যন্তও টিনা থাড়ানির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলিউডের বিতর্কিত ও জনপ্রিয় র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিংহ। প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মডেল ও অভিনেত্রী টিনার সঙ্গে নাম জড়িয়েছে হানির। গত বছরের শেষের দিকে টিনার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ধরা দিয়েছিলেন হানি। সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ছবিও। এক অনুষ্ঠানের একে অপরের সঙ্গে হাত ধরে ঘুরতেও দেখা যায় হানি ও টিনাকে। তবে টিনা এখন অতীত। এ বার নুসরতের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরোতে দেখা গেল দেশের জনপ্রিয় র‌্যাপারকে। অন্য দিকে, চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ‘ড্রিম গার্ল ২’। ‘ড্রিম গার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করেছিলেন নুসরত ভারুচা। প্রথম ছবির সাফল্য সত্ত্বেও দ্বিতীয় ছবিতে ডাক পাননি অভিনেত্রী। তা নিয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারে অসন্তোষও প্রকাশ করেন নুসরত।

Nushrratt Bharuccha Yo Yo Honey Singh Bollywood Wedding Bollywood Couple Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy