Advertisement
E-Paper

Nusrat Jahan: সেপ্টেম্বর নয়, এগিয়ে এল সন্তান জন্মের দিন, নুসরত জাহানের চেহারায় পূর্ণ মাতৃত্ব

নুসরতের মুখের হাসি বলছে জীবনের নতুন অতিথি আসার আর খুব বেশি দেরি নেই। অগস্টের শেষেই সম্ভবত মা হওয়ার একলা লড়াইয়ে জয়ী হবেন সাংসদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৬:৪৩
নুসরত জাহান।

নুসরত জাহান।

তাঁর মা হওয়া যেন রোজের উৎসব। নুসরত জাহান। যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের কারণে নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকারের পর শোনা গিয়েছিল, তাঁর পুরনো বন্ধু থেকে বাড়ির সকলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। কিন্তু নেতিবাচক কোনও কিছুকে পাত্তা না দিয়ে যশের হাত ধরে অটুট মনোবল নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে তাঁর বিরুদ্ধে উঠে আসা সমস্ত বিরোধী স্বরকে থামিয়ে দিয়েছেন অভিনেত্রী।

তাঁর স্বপ্নপূরণের দিন আগত। নিজে এ বিষয় নিয়ে কিচ্ছু বলেননি ‘এসওএস কলকাতা’-র আমান্ডা। কিন্তু শোনা গিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম দিকেই সন্তান জন্ম দেবেন তিনি। চিকিৎসকের হিসেব মতো সেই দিন আরও এগিয়ে এসেছে। অগস্টের শেষেই সম্ভবত মা হওয়ার একলা লড়াইয়ে জয়ী হবেন সাংসদ।

নুসরতের নতুন ইনস্টাগ্রাম স্টোরি বলছে তিনি সত্যি যেন সন্তানের মুখ দেখার দোরগোড়ায়। তাঁর মুখের লাবণ্য, মসৃণ ত্বকের পূর্ণতা প্রকাশ পেয়েছে ছবিতে। মুখের হাসি বলছে জীবনের নতুন অতিথি আসার আর খুব বেশি দেরি নেই। তাঁর চেহারায় মাতৃত্বের ছবি ফুটে উঠেছে।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি।

ঠিক কোন দিনে নুসরত হাসপাতাল পৌঁছবেন? এই নিয়ে চারিদিকে যেন কল্পনার শেষ নেই। সংবাদমাধ্যম তাঁর বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে। নুসরতের বন্ধু মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী মুখে কুলুপ এঁটেছেন। অন্য দিকে মধুমিতা সরকারের সঙ্গে সদ্য প্রকাশিত 'মন রে' গানের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও নুসরতকে নিয়ে কোনও কথা বলতে চাননি। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার তাঁর প্রথম শর্তই ছিল, 'নুসরত বা ব্যক্তি জীবন নিয়ে কোনও প্রশ্ন নয়!'

নুসরত বাড়িতে ফোটোশ্যুট করালেও তাঁর পরিচিত রূপটান শিল্পীকে দিয়ে তা করাননি। শুধু পুরনো চিত্রগ্রাহককে তিনি ব্যবহার করেছিলেন।

চারিদিক চুপচাপ। কবে সন্তানের জন্ম দেবেন নুসরত? প্রহর গুনছে টলিউড।

nusrat jahan Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy