Advertisement
E-Paper

আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ‘অতি অভিনয়’! তীব্র কটাক্ষের মুখে কী জবাব আলিয়া ভট্টের?

একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকের দাবি, বড্ড অতি অভিনয় করে ফেলেছেন আলিয়া। নিরন্তর কটাক্ষের মুখে অবশেষে জবাব তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭
Alia Bhatt Talked About Her gone girl backlash at BAFTA

কটাক্ষ নিয়ে মুখ খুললেন আলিয়া। ছবি: সংগৃহীত।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস। সেখানেই উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট। অনুষ্ঠানের লাল গালিচায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই আলিয়ার কথা বলার ধরন নিয়ে শুরু হয় সমালোচনা। নেটদুনিয়ার একটা বড় অংশের দাবি, অতি অভিনয় করে ফেলেছেন আলিয়া। কটাক্ষের মুখে কী বললেন আলিয়া?

অনুষ্ঠানের লাল গালিচায় তাঁকে করা একটি প্রশ্নের উত্তরের মুহূর্ত এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছোট এক সাক্ষাৎকারে তাঁকে এমন একটি ছবির নাম বলতে বলা হয়, যার ক্লাইম্যাক্সে দারুণ ‘প্লট ট্যুইস্ট’ রয়েছে। এর উত্তর দিতে খানিক সময় নেন তিনি। সমালোচকদের দাবি, সেই সময়ে তাঁর মুখভঙ্গি নাকি বদলে যায়! কারও কারও মতে, সেখানেও একটু বেশিই অভিনয় করে ফেলেছেন নায়িকা! তবে খানিক ভেবে তিনি ‘গন গার্ল’ ছবির নাম নেন। কিন্তু, সমাজমাধ্যমে যে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়।

যদিও কটাক্ষের মুখে পড়ে হতবাক আলিয়ার প্রশ্ন, ‘‘ওই মুহূর্তটা নিয়ে কেন এত কথা হচ্ছে? আমার অভিব্যক্তি নিয়ে এত কথা হচ্ছে নাকি?’’ কেন অভিব্যক্তি ওরকম হয়েছিল অভিনেত্রীর? আলিয়া সেই ব্যাখ্যা দিয়ে বলেন, “আমার মনে হয় ওই ছবিতেই (‘গন গার্ল’) সেরা ট্যুইস্ট ছিল কিন্তু ছবিটা আমি অনেকদিন দেখিনি। কবে মুক্তি পেয়েছিল ছবিটা? ১০ বছর আগে? তো আমি এত দিনে ছবিটা আর দেখিনি।” সেই কারণে নাকি ওই ছবি নিয়ে আরও প্রশ্ন করা হলে খানিক হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী, স্বীকার করে নেন। তাতেই ভাবুক অভিব্যক্তি দেখা যায় আলিয়ার মুখে, নিজেই জানান তিনি।

Alia Bhatt Bafta Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy