Advertisement
E-Paper

Nusrat Jahan: গর্ভনিরোধক ওষুধের প্রচারে অন্তঃসত্ত্বা নুসরত জাহান

দিন পাঁচেক আগে খবর ছড়িয়েছিল, সাংসদ এবং অভিনেত্রী মা হবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২১:৫২
নুসরত জাহান

নুসরত জাহান

নুসরত জাহান নিজের ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈনের সম্পর্কে মুখ খুললেও একটি বিষয় নিয়ে তিনি এখনও নীরব। দিন পাঁচেক আগে খবর ছড়িয়েছিল, সাংসদ এবং অভিনেত্রী মা হবেন। তিনি আদৌ অন্তঃসত্ত্বা কিনা সে সম্পর্কে তিনি একটি কথাও বলেননি। সন্তানের পিতৃপরিচয় নিয়েও জলঘোলার শেষ নেই। সন্তান জন্ম নেওয়ার আগেই চর্চা তুঙ্গে।

এমনই সময়ে একটি বিজ্ঞাপনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। গর্ভনিরোধক ওষুধের সংস্থার হয়ে প্রচার করছেন গর্ভবতী নুসরত। সেই নিয়ে নতুন জল্পনা নেটমাধ্যমে। যে বিজ্ঞাপনের শিরোনাম, ‘হার না মানা’। সেই সমস্ত মহিলাদের গল্প এখানে উঠে এসেছে, যাঁরা সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন নিজেদের স্বার্থে।

বুধবার এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নুসরত জাহান কারও নাম না করে নিখিলের সমস্ত বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি জারি করেছেন। নিখিলকে তোপ দেগে জানিছেন, ‘ধনী’ বলেই এক জন একা মহিলাকে যেমন খুশি বলা যায়, তাঁকে ছোট করা যায়, এ রকম অধিকার কেউ দেয়নি কাউকে। নুসরত জানিয়েছেন, তিনি যথেষ্ট পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন। নুসরতের কথায়, ‘এই সাফল্য সম্পূর্ণ আমার নিজের। এই সাফল্যের আলোয় আমি কাউকে আলোকিত হতে দেব না’।

কতকটা সেই বিজ্ঞাপনের বক্তব্যের মতো, ‘তোমার লড়াই, আমাদের শক্তি’।

Pregnancy nusrat jahan Advertisement Contraceptive Pill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy