Advertisement
E-Paper

Nusrat Jahan: আমার মতো সকলের প্রেমেই সমস্যা আছে, মুখ খুললেন নুসরত জাহান

শহরের এক রেডিয়ো চ্যানেলের নতুন টক শো-য়ে সঞ্চালিকা। আনুষ্ঠানিক ঘোষণায় এসে মনের দরজা হাটখোলা করে দিলেন নুসরত জাহান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৩:৫১
প্রেম নিয়ে অকপট নুসরত।

প্রেম নিয়ে অকপট নুসরত।

“আমি প্রেমে আছি। বাকিরাও আছে। তারা লুকোয়, তাই জানা যায় না।”
বক্তা নুসরত জাহান। এবং হাটখোলা।

শহরের একটি রেডিয়ো চ্যানেলের ইউটিউব টক শো-য়ে তিনিই সঞ্চালিকা। বৃহস্পতিবার সেই তারকাখচিত টক শো— ‘ইশক উইথ নুসরত’-এর আনুষ্ঠানিক ঘোষণায় এসে মনের দরজা সটান খুলে দিলেন নুসরত।

প্রেম-বিতর্কে বহুচর্চিত অভিনেত্রীর কথায়, “আমার মনে হত, আমারই শুধু প্রেমে সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। আর তাই নিয়েই কথা বলব।” তাঁর দাবি, প্রেম নিয়ে সপাটে মুখে খুলেছেন বলেই তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে।

প্রেম করেছেন। ছবির মতো বিয়েও। তার পর বিয়ে নাকি সহবাস— তা নিয়ে তুমুল বিতর্কে। সে সব পেরিয়ে ফের প্রেমে হাবুডুবু। এখন ‘স্বামী’ যশ দাশগুপ্ত এবং সন্তান ঈশানকে নিয়ে সুখী সংসারী। সেই নুসরতই এ বার টক শো-য়ে ‘প্রেম গুরু’! প্রেম থেকে হৃদয় ভেঙে খান খান- সবেতেই পাশে থাকবেন ‘লভ এক্সপ্রেস’-এর নায়িকা।

অনুষ্ঠানের নামের সঙ্গেই লেখা আছে — ‘ভালবাসায় বোল্ড’। প্রেম-অপ্রেম নিয়ে তাই কি সাহসী হলেন নুসরতও? নুসরতের টক শো-য়ে অতিথি হয়ে আসবেন মদন মিত্র, যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তীরা। হবু সঞ্চালিকার দাবি, প্রেম নিয়ে প্রত্যেকেই রীতিমতো আগলহীন আলোচনা করবেন এক একটি পর্বে। টিনএজ প্রেম নিয়ে অজস্র পরামর্শ দেবেন মদন মিত্র!

শুধু ভালবাসা নয়, বিচ্ছেদ নিয়েও অকপট নুসরত। বললেন, “এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন।”

নিজেও তো তা-ই করেছেন নুসরত! নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙা সেই হাত এখন যশ দাশগুপ্তের হাতে।

Nusrat Jahan Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy