Advertisement
E-Paper

চেহারার গড়ন নিয়ে খোঁচা, ধৈর্য হারালেন নায়িকা! কলকাতা পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্রাবন্তী

ধৈর্যের বাঁধ ভেঙেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত অভিযোগ জানান নায়িকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৬
কলকাতা পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কলকাতা পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

কলকাতা পুলিশের দ্বারস্থ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নায়িকার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্য, খারাপ কথা বলার অভিযোগ। ধৈর্যের বাঁধ ভেঙেছে নায়িকার। শুক্রবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত অভিযোগ জানান নায়িকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা অভিযোগটি পেয়েছেন।

অভিনেত্রী শ্রাবন্তী এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে বললেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’। কিন্তু, শুধু শিল্পী হিসাবে বলছি না। এক জন সাধারণ মানুষ হিসাবেই বলছি, এই ভাবে সমাজমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।”

‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজ়ের শুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী। সেখানে ঠাকুরমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকার দাবি, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। শ্রাবন্তী যোগ করেন, “ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেই ভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালবাসেন। আর এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।” সিরিজ়ের শুটিং এখন শেষ। এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন নায়িকা।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy