Advertisement
E-Paper

দেশে সন্ত্রাসবাদ রুখবে ২৪ ঘণ্টায়? অ্যাপের মাধ্যমে পূরণ হবে সব ইচ্ছে! ওটিটি-তে ‘ভয়ানক’ চমক

গ্রীষ্মে তীব্র রোদের দাপটে বাড়িতে থাকাই শ্রেয় মনে করছেন অনেকে। বাড়িতে বসে দিনভর বিনোদনেই বুঁদ থাকেন অনেকে। তাঁদের জন্য ওটিটি মঞ্চে রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজ়। এ সপ্তাহে কী কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:২৫
ওটিটি-তে কী কী দেখবেন?

ওটিটি-তে কী কী দেখবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটের আবহ। তাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার ঝোঁক কিছুটা কম। তার উপরে গ্রীষ্মের দাপটে বাড়িতে থাকাই শ্রেয় মনে করছেন অনেকে। কিন্তু বাড়িতে বসে একঘেয়ে লাগার দিন তো এখন নেই। কারণ, বাড়িতেই রয়েছে বিনোদনের ঢালাও ব্যবস্থা। ওটিটি মঞ্চে রয়েছে একগুচ্ছ ছবি ও সিরিজ়। এ সপ্তাহে কী কী?

১) ২৪: এই সিরিজ়টি সন্ত্রাসদমন দফতরের প্রধান জয় সিংহ রাঠৌরকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন অনিল কপূর। এখানে দেখানো হয় যে কী ভাবে ২৪ ঘণ্টার মধ্যে সে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র রুখে দেয় এবং নিজের পরিবারকেও রক্ষা করে। জিয়ো হটস্টারে এই সিরিজ় দেখা যাবে ২৪ এপ্রিল থেকে।

২) ইফ উইশেস কুড কিল: হাই স্কুলের পাঁচ বন্ধুকে নিয়ে তৈরি এই কোরিয়ান সিরিজ়। সেই পাঁচ বন্ধু হঠাৎ একটি রহস্যময় মোবাইল অ্যাপ খুঁজে পায়। এই অ্যাপের বিশেষত্বই হল, ব্যবহারকারীর যে কোনও ইচ্ছা বা শখ পূরণ করতে পারে। কিন্তু প্রতিটি ইচ্ছার সঙ্গে রয়েছে একটি ভয়াবহ শর্ত। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সিরিজ় নেটফ্লিক্সে ২৪ এপ্রিল থেকে দেখা যাবে।

Advertisement

৩) স্ট্রেঞ্জার থিংস: টেল্‌স ফ্রম ’৮৫: ডাফার ব্রাদার্স-এর তৈরি ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ হয়ে যাওয়ার পরে মন ভেঙেছিল অনুরাগীদের। অনেকেই দাবি করেছিলেন, নতুন গল্প আনা হোক। তাঁরা এই অ্যানিমেটেড সিরিজ় দেখতে পারেন। ইলেভেন, মাইক, উইল, ডাস্টিন, লুকাস, ম্যাক্স— এই চরিত্রগুলির অ্যানিমেটেড সংস্করণ দেখা যাবে। তবে এক নতুন গল্প উঠে আসবে এই সিরিজ়ে। এই সিরিজ় ২৩ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।

৪) নুক্কড় নাটক: দুই বন্ধু মোলশ্রী এবং শিবাং-এর গল্প উঠে আসে এই ছবিতে। তারা কলেজের ক্যান্টিনের কর্মীর সঙ্গে ঝগড়া করে কলেজ থেকে তারা বহিষ্কৃত হয়। ফিরে আসার শর্ত হিসাবে তাদের একটি কঠিন কাজ দেন অধ্যাপক। বসতি এলাকার পাঁচটি শিশুকে স্কুলে ভর্তি করাতে হবে। এই কাজ করতে গিয়ে তারা সমাজের নানা সমস্যা আর নিজেদের জীবনের লড়াইয়ের মুখোমুখি হয়। তার পরে কী হয়, উঠে আসে একে একে। ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।

৫) মার্টি সুপ্রিম: পঞ্চাশের দশকের নিউ ইয়র্কের পটভূমিতে তৈরি একটি কাল্পনিক গল্প। এক জন প্রতিভাবান টেবিল টেনিস জয়ীর উত্থান ও তার জীবনযাত্রা দেখানো হয়েছে এই ছবিতে। মূল চরিত্রে অভিনয় করেছেন টিমোতি শ্যালামে। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। এ বার এই ছবি ২৪ এপ্রিল থেকে দেখা যাবে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয়।

OTT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy