Advertisement
E-Paper

Pallavi Dey Death Mystery: সাগ্নিককে পল্লবী বড় ভালবাসত, ২২ লাখি গাড়ি, লাখ টাকার ফোন উপহার দেয়, দাবি বাবার

সোমবার রাতে গরফা থানায় টানা জেরা করা হয়েছে পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে। অন্য দিকে, ঐন্দ্রিলা অভিযোগ অস্বীকার করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১২:২৪
সাগ্নিককে দামি দামি উপহার দিত মেয়ে, দাবি বাবার।

সাগ্নিককে দামি দামি উপহার দিত মেয়ে, দাবি বাবার। নিজস্ব চিত্র।

মেয়ে বড় বেশি ভালবাসত সাগ্নিককে। দামি দামি উপহার কিনত ওর জন্য। সে-ই মেয়েকে খুন করেছে। আবার এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত টলিউড অভিনেত্রী পল্লবীর বাবা নীলু দে। তাঁর দাবি, একটি বেসরকারি সংস্থায় কর্মরত সাগ্নিক যে অডি গাড়িটিতে চাপত, সেটিও তাঁর মেয়ে কিনেছিলেন।

মঙ্গলবার পল্লবীর বাবা বলেন, ‘‘আমার মেয়ে সাগ্নিককে ভীষণ ভালবাসত। একটি অডি গাড়িতে চাপত সাগ্নিক। সেটা ২২ লাখ টাকা দিয়ে মেয়ে কিনেছিল।’’ তাঁর এ-ও দাবি, নানা সময় সাগ্নিককে দামি উপহার দিতেন পল্লবী। তিনি বলেন, ‘‘সাগ্নিকের জন্মদিনে দেড় লাখ টাকার ল্যাপটপ উপহার দিয়েছিল (পল্লবী)। এ ছাড়া লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিয়েছিল ওকে। ওদের তিনটি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল।’’ নীলুবাবুর এ-ও দাবি, তার পরেও সাগ্নিক, ঐন্দ্রিলা নামে মেয়ের এক বান্ধবীর সঙ্গে গোপনে সম্পর্ক রাখত। সেটাই জানতে পেরে মেনে নিতে পারেননি পল্লবী। এ নিয়েই পল্লবী ও সাগ্নিকের প্রায়শই অশান্তি হত বলে দাবি করেছেন তিনি। জানান, গরফায় তাঁর মেয়ের ফ্ল্যাটে ঐন্দ্রিলা যেতেন। ঐন্দ্রিলাকে খুবই ভালবাসত পল্লবী। কিন্তু সেই সাগ্নিক আর ঐন্দ্রিলা মিলেই পল্লবীকে খুন করেছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘মেয়েকে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্ত হোক। দোষীদের শাস্তি হোক।’’

যদিও ঐন্দ্রিলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, কখনও পল্লবীর গরফার ফ্ল্যাটে যাননি তিনি। এমনকি, পল্লবীর সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্বও ছিল না বলে দাবি করেছেন। জানিয়েছেন, হাওড়ায় এক পাড়াতে তাঁদের বাড়ি। ছোটবেলার বন্ধু বলেই মাঝেসাঝে ফোনে কথা হত। পল্লবীর লিভ-ইন সঙ্গীর সঙ্গেও তাঁর আলাপ পল্লবীর সূত্রে। কিন্তু পল্লবীর পরিবারের এই অভিযোগে তিনি হতবাক বলে জানান।

Pallavi Dey Actress Pallavi Death Mystry Actress mystery death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy