Advertisement
E-Paper

Beline: এক ফোনেই বদলে গেল সব, যুবতীর জীবনে এলেন ষাটোর্ধ্ব

রহস্যে মোড়া এই গল্পে বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ২৩:৪৫
শমীক রায়চৌধুরীর নতুন ছবি ‘বেলাইন’।

শমীক রায়চৌধুরীর নতুন ছবি ‘বেলাইন’।

ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। চাকরি জীবন শেষ হওয়ার পর অফুরন্ত অবসর। কাজ বলতে টিভি দেখা, খাওয়া দাওয়া, ঘুম। এই সাদামাঠা জীবনই একদিন ১৮০ ডিগ্রি ঘুরে গেল। ঘুরিয়ে দিল একটা ভুল ফোন। অচেনা এক যুবতীর ফোন পান বৃদ্ধ। আলাপ নেই দু’জনের। কিন্তু ফোনের মাধ্যমে সেই যুবতীর জীবনে প্রবেশ করেন বৃদ্ধ।

কী ভাবে তা সম্ভব হল? এর পর? কোন দিকে মোড় নেয় গল্প?

এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পরিচালক শমীক রায়চৌধুরীর ছবি ‘বেলাইন’। রহস্যে মোড়া এই গল্পে বৃদ্ধের ভূমিকায় অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। যুবতীর ভূমিকায় শ্রেয়া ভট্টাচার্য। ‘হোমকামিং’, ‘সাঁঝবাতি’-র মতো ওয়েব সিরিজ এবং ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে।

পরিচালনার সঙ্গেই ছবির গল্পও শমীকের মস্তিষ্কপ্রসূত। অতীতে একাধিক গানের ভিডিয়ো এবং বিজ্ঞাপন তৈরি করেছেন সমীক। তাঁর পরিচালিত ছবি ‘ডি মেজর’ নানা ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত। এ বার রহস্য-রোমাঞ্চে মোড়া গল্প বুনলেন পরিচালক।

Tollywood Actor Paran Bandyopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy