Advertisement
E-Paper

বিয়ের আয়োজনের ব্যস্ততা থেকে ছোট্ট বিরতি, একসঙ্গে সময় কাটাতে কোথায় গেলেন রাঘব-পরিণীতি?

মাস খানেক আগে সবে বাগ্‌দান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগল। আপাতত বিয়ের আয়োজনে ব্যস্ত দুই তারকাই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৮:৫০
Image of Parineeti Chopra and Raghav Chadha.

পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। ছবি: সংগৃহীত।

চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। গত ১৩ মে ধুমধাম করে পরিণীতি বাগ্‌দান সেরেছেন আম আদমি পার্টির নেতা ও সাংসদ রাঘবের সঙ্গে। দিল্লির কপূরথলা হাউজ়ে ব্যক্তিগত পরিসরে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন পরিণীতির দিদি প্রিয়ঙ্কা চোপড়া জোনাসও। বাগ্‌দানের পর চলতি বছরের শেষের দিকেই রাঘবের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন বলিউড অভিনেত্রী। তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আপাতত বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত যুগল। সব প্রস্তুতি ব্যক্তিগত ভাবে দেখাশোনা করছেন পরিণীতি ও রাঘব দু’জনেই। বিয়ের তোড়জোড়ের মধ্যেই সময় বার করে একসঙ্গে স্বর্ণমন্দিরে গেলেন যুগল। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হল সেই ভিডিয়ো।

সাদা পোশাকে সেজেছিলেন পরিণীতি। মাথা ঢাকা ছিল সাদা ওড়নায়। অন্য দিকে সাদা কুর্তা-পাজামা পরেছিলেন রাঘব। সঙ্গে ধূসর রঙের জওহর কোট। মাথা ঢাকা ছিল গেরুয়া রঙের কাপড়ে। স্বর্ণমন্দিরে সেবাও করেন যুগল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়োও।

বাগ্‌দান পর্ব সারার পরে এ বার দিদি প্রিয়ঙ্কা চোপড়ার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। আংটিবদলের অনুষ্ঠানের পর থেকেই কয়েক দিন ধরে জয়পুর, উদয়পুরের বিভিন্ন হোটেল ঘুরে দেখছিলেন পরিণীতি ও রাঘব। খবর, অবশেষে চূড়ান্ত হয়েছে বিয়ের জায়গা। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলে বসতে চলেছে যুগলের বিয়ের আসর। এই হোটেলেই শুটিং হয়েছিল বলিউড ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র। একেবারে পঞ্জাবি রীতিনীতি মেনে হবে দুই তারকার বিয়ে।

Parineeti Chopra Raghav Chadha Parineeti Chopra Raghav Chadha Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy