Advertisement
E-Paper

পরিণীতির সঙ্গে বিয়ের আগেই বদলে গিয়েছে রাঘবের জীবন! কতটা ‘পরিণত’ হয়েছেন আপ নেতা?

মাস খানেক আগে দিল্লিতে বাগ্‌দান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগল। আপাতত বিয়ের আয়োজনে ব্যস্ত দু’জনেই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৬:১৮
Parineeti Chopra and Raghav Chadha.

পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। ছবি: সংগৃহীত।

চলতি বছরেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। গত ১৩ মে ধুমধাম করে পরিণীতি বাগ্‌দান সেরেছেন আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘবের সঙ্গে। দিল্লির কপূরথলা হাউসে ব্যক্তিগত পরিসরে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন পরিণীতির দিদি প্রিয়ঙ্কা চোপড়া জোনাসও। বাগ্‌দানের পর চলতি বছরের শেষের দিকেই রাঘবের সঙ্গে চার হাত এক হতে চলেছে বলিউড অভিনেত্রীর। তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। আপাতত বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত যুগল। সব প্রস্তুতি ব্যক্তিগত ভাবে দেখাশোনা করছেন পরিণীতি ও রাঘব দু’জনেই। বিয়ের এখনও বাকি বেশ কয়েক মাস। তবে বাগ্‌দানের পর থেকে একাধিক বার একসঙ্গে জনসমক্ষে ও ক্যামেরার সামনে ধরা দিয়েছেন যুগল। পরিণীতির হাত ধরার পর নাকি বেশ কিছু পরিবর্তনও এসেছে রাঘবের জীবনে। কী কী সেই পরিবর্তন?

সাধারণত নিজেদের পেশাদার জীবন নিয়েও কথা বলে বেশি অভ্যস্ত আপ নেতা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে তেমন স্বচ্ছন্দও নন তিনি। তবে পরিণীতির মতো এক জন বলিউড কন্যার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করছেন রাঘব। আগের থেকে তাই ক্যামেরার সামনে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার ক্ষেত্রেও বেশ পরিণত হয়েছেন দুঁদে রাজনীতিক। সম্প্রতি এক সাক্ষা়ৎকারে এমন এক প্রশ্নে রাঘব জানান, পরিণীতি তাঁর জীবনে আসার পর থেকে বেশ কিছুটা পাল্টে গিয়েছে তাঁর জীবন। উদাহরণও দিতে ভোলেননি তিনি। রাঘব বলেন, ‘‘এখন আমার সহকর্মী ও বন্ধুস্থানীয়রা আর আমার সঙ্গে বিয়ে নিয়ে মশকরা করেন না। তাঁরা এখন সবাই আমার ও পরিণীতির সম্পর্কের বিষয়ে জানেন।’’

চলতি বছরের অক্টোবর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি এবং রাঘব। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদ বা হোটেলে সাত পাক ঘোরার পর একটি বা দু’টি নয়, তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে যুগলের। দিল্লিতেই জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তাঁর বেশির ভাগ আত্মীয়-পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসেপশন পার্টি থাকছেই। তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে সেই আয়োজন। খবর, ইতিমধ্যেই গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়েন্স’ হোটেলে রিসেপশন পার্টির মেনু চূড়ান্ত করার জন্য গিয়েছিলেন পরিণীতির মা-বাবা। সঙ্গে ছিলেন রাঘবের মা-বাবাও। দিল্লি ছাড়াও মুম্বইয়ে থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন। পরিণীতি পেশায় যেহেতু বলিউড অভিনেত্রী, স্বাভাবিক ভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে প্রীতিভোজের আসর। তা ছাড়াও শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে আরও একটি রিসেপশন পার্টি।

Parineeti Chopra Raghav Chadha Parineeti Chopra Raghav Chadha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy