Advertisement
E-Paper

Poonam Pandey: ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করি, তাই অন্তর্বাস পরি না, লাইভ ভিডিয়োয় বললেন পুনম পাণ্ডে

অনুরাগীদের সমস্ত কথার উত্তর তিনি দিলেন। কোনও অশ্লীল মন্তব্য দেখলে, সেটিকেও নিজের মতো করে গুছিয়ে নিয়ে জবাব দিলেন পুনম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৯:৪৫
পুনম পাণ্ডে

পুনম পাণ্ডে

গত বছর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছিল। সেই থেকে নিজের লক্ষ লক্ষ অনুরাগীদের থেকে দূরে রয়েছেন তিনি। দিন কয়েক হল ইনস্টাগ্রামে নতুন প্রোফাইল খুলেছেন অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে। সেই প্রোফাইলের মাধ্যমে অনুরাগীদের কাছে ফিরে যেতে চান পুনম। তার জন্য ঘন ঘন লাইভে এসে আড্ডায় মাতছেন। নয়তো ছবি পোস্ট করে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ফের লাইভে এলেন পুনম। সাফ জানিয়ে দিলেন, তিনি তাঁর পুরনো সমস্ত অনুরাগীদের ফিরে পেতে চান। আর তার জন্য সকলের সাহায্য চাই তাঁর। অভিনেত্রীর পরনে ছিল একটি টি-শার্ট।নগ্ন মহিলার ছবি আঁকা সেই পোশাক নিয়েই কথা বলতে লাগলেন পুনম। তাঁর শরীরে যে অন্তর্বাস নেই, তা স্পষ্ট সেই লাইভ ভিডিয়োয়। নিজের শরীরকে আরও প্রকাশ্যে আনতে চেষ্টা করছিলেন যেন তিনি।

অনুরাগীদের জন্য লাইভে একটি প্রস্তাব রাখলেন পুনম। জানালেন, তাঁদেরই মধ্যে কোনও এক জনকে নিজের গায়ের টিশার্ট দিয়ে দেবেন তিনি। বললেন, ‘‘কে কে চাও বলো, না ধুয়ে দিয়ে দেব আমি।’’ অনুরাগীদের সমস্ত কথার উত্তর তিনি দিলেন। কোনও অশ্লীল মন্তব্য দেখলে, সেটিকেও নিজের মতো করে গুছিয়ে নিয়ে জবাব দিলেন পুনম।

এক জন নেটাগরিকের প্রশ্ন, ‘আপনি কি অন্তর্বাস পরেন না?’ পুনম কোনও দ্বিধা না করে জোর গলায় নিজের মতামত প্রকাশ করে বললেন, ‘না, এই একটি জিনিস আমি ব্যবহার করি না। কারণ আমি ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাসী।’

গত বছর সেপ্টেম্বর মাসে স্যাম বম্বের সঙ্গে বিয়ের ২২ দিনের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী-মডেল। যৌন হেনস্থা, মারধর, হুমকি ইত্যাদির অভিযোগ ওঠে স্যাম বম্বের বিরুদ্ধে। যদিও তার পরে নিজেরা একে অপরের মধ্যে সব কিছু ঠিক করে নিয়েছেন বলে জানিয়েছিলেন পুনম।

poonam pandey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy