Advertisement
E-Paper

Shilpa Shetty: ছবির যাতে কোনও ক্ষতি না হয়, রাজ-বিতর্কের মাঝেই সকলকে অনুরোধ শিল্পার

পর্ন-কাণ্ডে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৭:১২
শিল্পা শেট্টি কুন্দ্রা এবং রাজ কুন্দ্রা।

শিল্পা শেট্টি কুন্দ্রা এবং রাজ কুন্দ্রা।

স্বামী রাজ কুন্দ্রার হাজতবাস, বাড়িতে অপরাধ দমন শাখার তল্লাশি, জেরা, চার দিক থেকে উড়ে আসা একের পর এক কটাক্ষ— কোনও কিছুই দমাতে পারেনি শিল্পা শেট্টি কুন্দ্রাকে। তাঁর ছবির প্রচার তিনি এমন ভাবে করছেন, যেন কিছুই ঘটেনি।

‘হাঙ্গামা ২’ মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করলেন শিল্পা। ছবির পোস্টার দিয়ে তিনি লিখলেন, ‘আমি যোগ থেকে পাওয়া শিক্ষায় বিশ্বাস করি। সেই শিক্ষা বলে, ‘শুধু মাত্র বর্তমান সময়েই জীবন বিরাজ করছে'।’ এর পরে নতুন ছবির প্রসঙ্গে এসে শিল্পা লেখেন, ‘হাঙ্গামা ২ ছবির জন্য আমাদের পুরো দল খুব পরিশ্রম করেছে। এই ছবিটির যাতে কোনও রকম ক্ষতি না হয়, তাই আজ আমি অনুরোধ করছি, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ছবির কলাকুশলীদের জন্য এই ছবিটি দেখুন। ’

পর্ন-কাণ্ডে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। রাজ কুন্দ্রার অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না রাজের স্ত্রী, অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। শিল্পাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এমন তথ্যই দিয়েছেন আধিকারিকরা।

Bollywood shilpa shetty Raj Kundra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy