Advertisement
E-Paper

‘চারিদিকে সবাই যেন ঘেউ ঘেউ করছে’, রহমানের পাশে প্রকাশ, পরোক্ষে আক্রমণ করলেন কঙ্গনাকে?

‘কেরল সাহিত্য উৎসব’-এ এই বিষয়ে আলোচনা উঠলে কোনও রাখঢাক করেননি অভিনেতা। উল্টে সঙ্গীতশিল্পীর পাশে দাঁড়ালেন প্রকাশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫
সুরকার রহমানের পাশে প্রকাশ, স্বর তুললেন কঙ্গনার বিরুদ্ধে।

সুরকার রহমানের পাশে প্রকাশ, স্বর তুললেন কঙ্গনার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সঙ্গীতশিল্পী এআর রহমান। অস্কারজয়ী সুরকার অভিযোগ জানিয়েছিলেন, গত আট বছরে বলিউডের অন্দরের ধর্মীয় বিভাজনের জন্য বহু কাজ হারিয়েছেন তিনি। এই মন্তব্যের বিরুদ্ধে সরব হন কঙ্গনা রনৌত। এ বার এই বিতর্কে মুখ খুললেন অভিনেতা প্রকাশ রাজ।

‘কেরল সাহিত্য উৎসব’-এ এই বিষয়ে আলোচনা উঠলে কোনও রাখঢাক করেননি অভিনেতা। উল্টে সঙ্গীতশিল্পীর পাশে দাঁড়ালেন প্রকাশ। কঙ্গনার মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। প্রকাশ বলেন, “এ কী অবস্থা চারিদিকের? কত ভাল ভাল সুর, গান উপহার পেয়েছে দেশবাসী। উনি শুধুমাত্র বলেছেন, কাজের জন্য ভিক্ষা চাইতে পারবেন না। এই সব কিছুর ঊর্ধ্বে তিনি।”

সঙ্গীতশিল্পীর এই মন্তব্যকে ঘিরে এত বিতর্ক আরও বিরক্তি সৃষ্টি করেছে প্রকাশের মনে। তিনি যোগ করেন, “চারিদিকে কেমন ঘেউ ঘেউ শুরু হয়ে গিয়েছে। এক অভিনেত্রী তথা পরিচালক ‘প্রোপাগান্ডা’ ছবিকে ‘ক্লাসিক’ হিসাবে দাবি করেছেন। শুধুমাত্র ওঁর ছবিতে কাজ করতে রাজি হননি বলে রহমানের বিরুদ্ধে মন্তব্য করছেন।”

কী অভিযোগ করেছিলেন কঙ্গনা? তিনি অভিযোগ করেছিলেন, “আমি বিজেপিকে সমর্থন করি বলে চলচ্চিত্রজগতে আমাকে অনেক পক্ষপাতের মুখোমুখি হতে হয়। তবুও আমি বলতে চাই যে আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও দ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবির চিত্রনাট্যটা শোনাতে চেয়েছিলাম। গল্প পড়া তো দূরস্থান, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলেন। আমাকে বলা হয়েছিল যে, আপনি কোনও একপেশে প্রচারমূলক ছবির অংশ হতে চান না।” শুধু কঙ্গনা নন, অনেক অভিনেতাই সুরকারের বিরুদ্ধে মন্তব্য করেন।

Actor AR Rahman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy