Advertisement
E-Paper

পাক অধিকৃত কাশ্মীর নেই, ভুল ভারতের মানচিত্রেও! তবু নীরব প্রিয়ঙ্কা? বিতর্কে ‘দেশি গার্ল’

আন্তর্জাতিক মঞ্চে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা। সেখানেই ভারতের মানচিত্র তুলে ধরা হয়। কিন্তু ভুল থাকা সত্ত্বেও নাকি তা ধরতে পারেননি অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০
ভারতের মানচিত্রে ভুল দেখেও প্রতিবাদ নেই প্রিয়ঙ্কার!

ভারতের মানচিত্রে ভুল দেখেও প্রতিবাদ নেই প্রিয়ঙ্কার! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের ভুল মানচিত্র দেখেও চুপ করে থাকলেন প্রিয়ঙ্কা চোপড়া! বলা ভাল, তিনি নাকি ভুল কোথায় ধরতেই পারেননি। আন্তর্জাতিক মঞ্চে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা। সেখানেই ভারতের মানচিত্র তুলে ধরা হয়। কিন্তু ভুল থাকা সত্ত্বেও ধরতে পারেননি অভিনেত্রী। বিষয়টির জন্য কটাক্ষের মুখে পড়েছেন ‘দেশি গার্ল’।

সাক্ষাৎকারের সেই ভিডিয়ো শুরুই হয় ভারতের মানচিত্র দিয়ে। কিন্তু নেটাগরিকের বুঝতে সময় লাগেনি, বেশ কিছু ভুল রয়েছে সেখানে। এমনকি, মানচিত্রে নেই পাক অধিকৃত কাশ্মীরও। কিন্তু তা চোখেই পড়েনি প্রিয়ঙ্কার? প্রশ্ন তুলছেন তাঁর অনুরাগীরাই।

এক অনুরাগীর বক্তব্য, “ভারতের মানচিত্র হিসাবে যা দেখানো হচ্ছে, তা আসলে সঠিক নয়। ভারতের এমন বিকৃত মানচিত্র তুলে ধরবেন না।” আর এক অনুরাগীর কথায়, “এই সাক্ষাৎকারে সম্পূর্ণ ভুল মানচিত্র দেখানো হল। কিন্তু প্রিয়ঙ্কা ভারতীয় হয়েও কোনও প্রতিবাদ করলেন না?”

এই সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, কী ভাবে তিনি বলিউড থেকে হলিউডে এসে নিজের জায়গা তৈরি করেন। বলিউডে টিকে থাকতে বেশ বেগ পেতে হয়েছিল বলে জানান তিনি। হলিউডেও নিজের জায়গা তৈরি করতে বেশ সময় লেগেছিল তাঁর। মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে কাজ শুরু করেছিলেন। তার পর দীর্ঘ সময় লেগেছিল তাঁর অভিনয়ে সুযোগ পেতে।

উল্লেখ্য, বহু বছর পরে ফের ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন প্রিয়ঙ্কা। এসএস রাজামৌলীর ছবি ‘বারাণসী’-তে অভিনয় করছেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি চড়া অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। শোনা যাচ্ছে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

Priyanka Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy