Advertisement
E-Paper

একটি মাত্র শর্তেই ভোরে উঠতে পারবেন, সকালে ওঠা নিয়ে কী অভিমত প্রিয়ঙ্কার?

একটা সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। তবে সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন প্রিয়ঙ্কা চোপড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২২:৩০
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া ছবি: সংগৃহীত।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডে তাঁর দীর্ঘ সফল কেরিয়ারের পর তিনি পাড়ি দেন হলিউডে। সেখানেও প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন। দেশ-বিদেশে কাজ করেছেন। এক কথায়, বিভিন্ন টাইম জ়োনে কাজ করেছেন তিনি। তবু সকালে ঘুম থেকে উঠতে পারেন না। প্রিয়ঙ্কার সাফ কথা, ‘‘আমি সকাল ৭টা পর্যন্ত জেগে কাটিয়ে দেব, কিন্তু তার পর নয়।’’

শুটিংয়ের কাজে বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। একটা সময় ভারতে তিনি ১৪ ঘণ্টার শিফটে কাজ করতেন। অক্লান্ত পরিশ্রম করতেন, সে কথা নিজেই জানিয়েছেন। তবে সকালে কেউ ঘুম থেকে উঠতে বললেই বিরক্ত হন তিনি। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।’’ অর্থাৎ কাজের ব্যাপারে কোনও দায়বদ্ধতা না থাকলে তিনি বেলা করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন।

তবে এখানেই শেষ নয়। সকালে ওঠার বেশ কিছু অভ্যাস রয়েছে, যে গুলো মেনে চলেন প্রিয়ঙ্কা। যার মধ্যে অন্যতম হল তামার পাত্রে জল পানের অভ্যাস। অভিনেত্রী জানান, আগে তিনি সকালে উঠে কফি খেতেন। কিন্তু সম্প্রতি ভারত সফরে এসে তামার পাত্রে জল পানের অভ্যাস শুরু করেন। প্রিয়ঙ্কা জানান, তামার পাত্রে জল পানের অভ্যাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আজকাল তাই সকালে উঠে এক গ্লাস জল খেয়ে তার পরেই কফির কাপে চুমুক দেন তিনি।

প্রিয়ঙ্কা চোপড়া প্রায় দশ বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন রাজমৌলীর ‘বারাণসী’ ছবির মাধ্যমে। এই ছবিতে নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন তিনি। শোনা যায় প্রিয়ঙ্কা পারিশ্রমিকের কারণেই এই ছবির বাজেট বেড়ে নাকি দাঁড়ায় ১৩০০ কোটি! এখনও প্রায় ছ’মাসের শুটিং বাকি। ২০২৭ সালে এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

Priyanka Chopra Bollywood Actors Hollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy