বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নামার আগে ধাক্কা খেল জার্মানি। আইভরি কোস্ট ম্যাচে চোট পেয়েছিলেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। তিনি আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। সোমবার জার্মানির তরফে সরকারি ভাবে এ খবর জানানো হয়েছে। পরিবর্ত হিসাবে কোনও ফুটবলারও নেওয়া যাবে না এখন।
আইভরি কোস্ট ম্যাচে প্রথমার্ধে চোট পেয়েছিলেন শ্লটারবেক। তাঁকে বিরতিতে তুলে নেওয়া হয়। নামানো হয় আন্তোনিয়া রুডিগারকে। তিনিই পরের ম্যাচ থেকে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।
রবিবার শ্লটারবেকের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেখানেই চোটের গুরুতর অবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। শ্লটারবেকের লিগামেন্ট ছিঁড়েছে বলে জানা গিয়েছে। অন্তত দু’মাস তিনি খেলতে পারবেন না।
কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, “আমরা শ্লটিকে মিস্ করব। অসাধারণ ডিফেন্ডার যে পিছন থেকে খেলাটা তৈরি করতে পারত। এটা ওরই বিশ্বকাপ হতে পারত। আমরা গত কালই ওর আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলাম। তবে ও ইতিবাচক আছে। এখন দলের সঙ্গেই থাকবে।”
আরও পড়ুন:
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত দল বদলানো যায়। কিন্তু প্রতিযোগিতার মাঝে কেউ চোট পেলে তাঁর পরিবর্ত ফুটবলার নেওয়া যায়। দলের থেকেই কাউকে বেছে নিতে হয়। গোলকিপারদের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৯:৪৯
যাযাবর পরিবারের বেইরানভান্দ কিশোর বয়সে পালান পরিবার ছেড়ে! আটকেছেন রোনাল্ডোর পেনাল্টি, ঝুলিতে এক জোড়া বিশ্বরেকর্ডও -
১৮:০৭
হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের, শান্তির বার্তায় স্মরণ মিনাবের মৃত ১৬৮ পড়ুয়াকে -
১৪:১৮
‘মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারেকাছে কেউ নেই!’ বিশ্বকাপের মাঝে লিয়োকে সেরা বললেন বিশ্বকাপজয়ী তারকা -
১১:২৫
মেসি, রোনাল্ডোর মধ্যে কে সেরা? বিশ্বকাপের মাঝে জবাব এমবাপের, নিজেকে কত নম্বরে রাখবেন, জানালেন ফরাসি তারকা -
০৯:১৪
কাবো ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটের স্বপ্ন দেখছে দুধের শিশুরা, কিউয়িদের হারিয়ে শীর্ষে সালাহের মিশর