যুদ্ধবিধ্বস্ত ইরানের ফুটবলারদের শান্তির বার্তা। বেলজিয়ামকে রুখে নজরকাড়ার পর সাজঘরে তাঁরা রেখে গিয়েছেন বিশেষ বার্তা। হাতে লেখা চিঠিতে আবেগঘন এক বার্তায় ইরানের ফুটবলারেরা বিদায় জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসকে।
বিশ্বকাপ খেলতে এসে নানা বাধার সম্মুখীন হয়েছে ইরান। চিঠিতে সেই প্রতিবন্ধকতা, আমেরিকা-ইজ়রায়েলের যৌথ বাহিনীর হামলার কথা লেখা হয়েছে। আবার লস অ্যাঞ্জেলেসের উষ্ণ অভ্যর্থনার কথাও লিখেছেন ইরানের ফুটবলারেরা। বেলজিয়াম ম্যাচের পর ইরানের ফুটবল সংস্থাই চিঠিটি প্রকাশ্যে এনেছে।
আবেগঘন বার্তায় ইরানের ফুটবলারেরা লিখেছেন, ‘‘হাজার বছরের পুরনো পারস্যই আজকের আধুনিক ইরান। আমাদের আত্মা হারিয়ে যায়নি। আতিথেয়তার জন্য ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়াই করেছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। এই ১৮০ মিনিট যাঁরা সব কিছু দিয়ে আমাদের সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।’’ চিঠিতে সব শেষে লেখা হয়েছে, ‘‘সমস্ত জাতির মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।’’
নীল কালিতে লেখা চিঠির মাঝে লাল কালিতে হ্যাসট্যাগ দিয়ে লেখা হয়েছে ১৬৮ এবং মিনাব। মনে করিয়ে দেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার সামরিক হামলায় মিনাবে ১৬৮ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর কথা। বিশ্বকাপের গ্রুপ পর্বে সোফি স্টেডিয়ামে ইরানের আর কোনও খেলা নেই। সিয়াটলে গ্রুপের শেষ খেলবে ইরান। সেই ম্যাচে প্রতিপক্ষ মিশর। নকআউট পর্বে উঠতে হলে মহম্মদ সালাহদের হারাতে হবে।
আমেরিকার কঠোর অভিবাসন নীতির জন্য ভিসা পেতে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে ইরানের দলকে। দলের নির্ভরযোগ্য ফুটবলার মেহদি তোরাবিকে বিশ্বকাপের মধ্যেই ভিসা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। বিশ্বকাপের আগেই নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অ্যারিজ়োনা থেকে শিবির সরিয়ে নিয়ে যেতে হয়েছিল মেক্সিকোর তিজুয়ানায়। প্রথম ম্যাচ খেলার পর দু’ঘণ্টার মধ্যে ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশও দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপ খেলতে এসে এমন নানা হেনস্থা নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ইরানের কোচ আমির ঘালেনই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৪:১৮
‘মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারেকাছে কেউ নেই!’ বিশ্বকাপের মাঝে লিয়োকে সেরা বললেন বিশ্বকাপজয়ী তারকা -
১১:২৫
মেসি, রোনাল্ডোর মধ্যে কে সেরা? বিশ্বকাপের মাঝে জবাব এমবাপের, নিজেকে কত নম্বরে রাখবেন, জানালেন ফরাসি তারকা -
০৯:১৪
কাবো ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটের স্বপ্ন দেখছে দুধের শিশুরা, কিউয়িদের হারিয়ে শীর্ষে সালাহের মিশর -
০২:৩৩
বিশ্বকাপে দ্বিতীয় বার গোলশূন্য ড্র, দশ জনের বেলজিয়ামকে বাগে পেয়েও হারাতে পারল না ইরান, দেশকে বাঁচালেন দু’দলের গোলকিপার -
২৩:৩১
বিশ্বকাপে পাওয়া গেল ‘আসল’ স্পেনকে! নেমেই নজর কাড়লেন ইয়ামাল, সৌদি আরবকে চার গোল স্পেনীয়দের