প্রথম ম্যাচে নিষ্প্রভ দেখালেও বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বমহিমায় ফিরবেন, এমনটাই মনে করেন মাইকেল ওয়েন। পর্তুগালের তারকার পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিয়োনেল মেসি। ওয়েনের দাবি, রোনাল্ডোও সেই নজির ছুঁতে পারেন।
পরের ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল। তার আগে ‘ডেলি মেল’-এ নিজের নিবন্ধে ওয়েন লেখেন, “পর্তুগাল ম্যাচের আগের দিন মেসি হ্যাটট্রিক করেছে। পরের দিন রোনাল্ডো পারেনি। তার মানে এই নয় যে ওর সমালোচনা করতে হবে। আমি ওর পাশে আছি।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়েনের মতে, পরের ম্যাচেই যদি রোনাল্ডো হ্যাটট্রিক করেন তো তিনি অবাক হবেন না। ওয়েল লেখেন, “আমি নিশ্চিত পরের ম্যাচে ও সকলের মুখ বন্ধ করে দেবে। এমন ঘটনা তো কত বার ঘটেছে। রোনাল্ডো মাঠে থাকা মানে ও যে কোনও মুহূর্তে গোল করতে পারে। যদি উজবেকিস্তানের বিরুদ্ধে ও হ্যাটট্রিক করে তা হলে আমি অবাক হব না।”
আরও পড়ুন:
রোনাল্ডোকে সমর্থন করেছেন তাঁর সতীর্থ রুবেন দিয়াস। তিনি বলেন, “রোনাল্ডোকে নিয়ে আমরা একটুও চিন্তা করছি না। একটু চিৎকার হচ্ছে এই যা। এটা তো খেলারই অঙ্গ। রোনাল্ডো এই দৃশ্য বহু বার দেখেছে। ও চ্যাম্পিয়নের মতো ফিরেছে। আবার ফিরবে।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ওয়েন ও রুবেন রোনাল্ডোর পাশে দাঁড়ালেও কঙ্গোর বিরুদ্ধে সিআর৭-এর খেলা হতাশ করেছে। গোটা ম্যাচে যে কয়েকটি সুযোগ পেয়েছেন তা হেলায় হারিয়েছেন তিনি। এক বারের জন্যও মনে হয়নি তিনি গোল করতে পারবেন। বেশি পরিশ্রমও করেননি। গোটা ম্যাচে দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। খেলা শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই সাজঘরে ফিরে গিয়েছেন। দর্শকদের বিদ্রুপ শুনেছেন। সমালোচিত হয়েছেন। এই পরিস্থিতিতে তিনি পরের ম্যাচে ছন্দে ফিরতে পারেন কি না সে দিকেই নজর সকলের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৯:১৪
কাবো ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটের স্বপ্ন দেখছে দুধের শিশুরা, কিউয়িদের হারিয়ে শীর্ষে সালাহের মিশর -
০২:৩৩
বিশ্বকাপে দ্বিতীয় বার গোলশূন্য ড্র, দশ জনের বেলজিয়ামকে বাগে পেয়েও হারাতে পারল না ইরান, দেশকে বাঁচালেন দু’দলের গোলকিপার -
২৩:৩১
বিশ্বকাপে পাওয়া গেল ‘আসল’ স্পেনকে! নেমেই নজর কাড়লেন ইয়ামাল, সৌদি আরবকে চার গোল স্পেনীয়দের -
১৫:৪৪
বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির -
বিশ্বকাপে কমলা ঝড়ের পর নীল ঝড়, বড় ব্যবধানে জয় নেদারল্যান্ডস-জাপানের, নকআউটে জার্মানি, ইকুয়েডরকে আটকে দিল কুরাসাও