রেকর্ড গড়া এখন জলভাত হয়ে গিয়েছে তাঁর কাছে। কিন্তু সোমবার ভারতীয় সময় রাতে যে রেকর্ড গড়ার সুযোগ তাঁর সামনে রয়েছে তা গড়া কঠিন। বিশ্বকাপের মঞ্চে বিশ্বরেকর্ড গড়তে পারেন লিয়োনেল মেসি। তার জন্য দরকার মাত্র একটি গোল।
প্রথম ম্যাচেই ছন্দে দেখিয়েছে মেসিকে। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই ছন্দ অস্ট্রিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারলেই বাজিমাত। নিজের রেকর্ডের পাশাপাশি আর্জেন্টিনাকেও নক আউটে তুলবেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় আপাতত যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন মেসি। আগে এই রেকর্ড একক ভাবে ছিল মিরোস্লাভ ক্লোজ়ের দখলে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ১৬টি গোল করেছিলেন জার্মানির তারকা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আলজেরিয়া ম্যাচে নামার আগে মেসির নামের পাশে ছিল ১৩ গোল। সেই ম্যাচে হ্যাটট্রিক করায় তাঁর গোলের সংখ্যা দাড়িয়েছে ১৬তে। অর্থাৎ, ক্লোজ়েকে ছুঁয়ে ফেলেছেন তিনি। অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করলেই ক্লোজ়েকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হবেন মেসি।
আরও পড়ুন:
মেসির পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর বাবা অসুস্থ। সেই কারণেই আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর কেঁদে ফেলেছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন, ফুটবলের সঙ্গে এই কান্নার কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সেই সময় যে ভাবে তাঁর দল পাশে ছিল, তার জন্য ধন্যবাদ দিয়েছেন মেসি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এ বার মেসির ফিরিয়ে দেওয়ার পালা। এটিই তাঁর শেষ বিশ্বকাপ। সেই শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান লিয়ো। তাই অস্ট্রিয়ার বিরুদ্ধেই বিশ্বরেকর্ড গড়ে ফেলতে চান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৯:১৪
কাবো ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটের স্বপ্ন দেখছে দুধের শিশুরা, কিউয়িদের হারিয়ে শীর্ষে সালাহের মিশর -
০২:৩৩
বিশ্বকাপে দ্বিতীয় বার গোলশূন্য ড্র, দশ জনের বেলজিয়ামকে বাগে পেয়েও হারাতে পারল না ইরান, দেশকে বাঁচালেন দু’দলের গোলকিপার -
২৩:৩১
বিশ্বকাপে পাওয়া গেল ‘আসল’ স্পেনকে! নেমেই নজর কাড়লেন ইয়ামাল, সৌদি আরবকে চার গোল স্পেনীয়দের -
১৫:৪৪
বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির -
১২:৩৫
বিশ্বকাপে কমলা ঝড়ের পর নীল ঝড়, বড় ব্যবধানে জয় নেদারল্যান্ডস-জাপানের, নকআউটে জার্মানি, ইকুয়েডরকে আটকে দিল কুরাসাও