লিয়োনেল মেসি কি অন্য গ্রহ থেকে এসেছেন? তেমনটাই মনে করেন জ়াভি। ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার বার্সেলোনায় মেসির সতীর্থ ছিলেন। একসঙ্গে বহু ম্যাচ জিতেছেন। এক জনের পাসে অপর জন বহু গোল করেছেন। সেই জ়াভি এখনও মুগ্ধ মেসির খেলায়।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। এই বয়সেও তিনি যে ভাবে খেলছেন তা দেখে অবাক জ়াভি। মেসিকে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি। জ়াভি বলেন, “আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। ওর ধারেকাছে কেউ নেই। গত ২০ বছর ধরে ও সেরা। এখনও আমি মনে করি মেসির মতো ফুটবলার বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ।”
এখনও মেসি যে ভাবে নিজেকে ফিট রেখেছেন তা দেখে অবাক হয়েছেন জ়াভি। আলজেরিয়া ম্যাচের গোলের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। জ়াভি বলেন, “ও হারতে শেখেনি। আমার মতে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করেছে। এখনও মেসি পুরো ফিট। আলজেরিয়ার বিরুদ্ধে ওর গোলগুলোর কথা বাদ দিন। গোটা ম্যাচে ও যে ভাবে খেলেছে সেটা দেখুন। এখনও কত খিদে ওর। এখনও মেসি চ্যাম্পিয়ন হতে চায়। সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মেসির খেলা দেখে তাঁকে এই গ্রহের মনে হয় না জ়াভির। কারও সঙ্গে তাঁর তুলনা করতে পারছেন না তিনি। স্পেনের প্রাক্তন তারকা বলেন, “আমি আলজেরিয়া ম্যাচের পর মেসিকে মেসেজ করেছিলাম। ওকে বললাম, ও প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে। ওর খেলা দেখে হাসছিলাম। পাগলের মতো খেলছিল। ওটাই মেসি। ঠিক সময়ে ঠিক কাজটা করে। আমার মতে, ওর তুলনা করা যায় না। ও এই গ্রহের নয়।”
আরও পড়ুন:
শুধু জ়াভি নন, মেসিকে সেরা বলেছেন কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরাসি তারকাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মধ্যে কে সেরা? জবাবে এমবাপে বলেন, “আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। ও বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনাল্ডো। তার পরে সম্ভবত আমি। বাকিদের কথা বলতে পারব না।”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এমবাপের কথা থেকে পরিষ্কার, তিনি সকলের উপরে মেসিকে রেখেছেন। গত বার বিশ্বকাপের ফাইনালে মেসি বনাম এমবাপের লড়াই দেখেছিল ফুটবলবিশ্ব। হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। জোড়া গোল করেছিলেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে বার বিশ্বকাপের সোনার বুট জিতেছিলেন এমবাপে। সোনার বল জিতেছিলেন মেসি। বিশেষজ্ঞেরা বলেন, ফ্রান্স বনাম আর্জেন্টিনার সেই ফাইনাল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:২৫
মেসি, রোনাল্ডোর মধ্যে কে সেরা? বিশ্বকাপের মাঝে জবাব এমবাপের, নিজেকে কত নম্বরে রাখবেন, জানালেন ফরাসি তারকা -
০৯:১৪
কাবো ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটের স্বপ্ন দেখছে দুধের শিশুরা, কিউয়িদের হারিয়ে শীর্ষে সালাহের মিশর -
০২:৩৩
বিশ্বকাপে দ্বিতীয় বার গোলশূন্য ড্র, দশ জনের বেলজিয়ামকে বাগে পেয়েও হারাতে পারল না ইরান, দেশকে বাঁচালেন দু’দলের গোলকিপার -
২৩:৩১
বিশ্বকাপে পাওয়া গেল ‘আসল’ স্পেনকে! নেমেই নজর কাড়লেন ইয়ামাল, সৌদি আরবকে চার গোল স্পেনীয়দের -
১৫:৪৪
বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির