Advertisement
E-Paper

নতুন ছবির মুখ্য চরিত্রে প্রিয়ঙ্কা, অঙ্কুশ

নতুন ছবিতে অঙ্কুশ এবং প্রিয়ঙ্কাকে জুটি হিসেবে দেখা যাবে। টোটার চরিত্রটি অঙ্কুশের সমান্তরাল এবং গুরুত্বপূর্ণ।

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০৬:১০
প্রিয়ঙ্কা ও অঙ্কুশ

প্রিয়ঙ্কা ও অঙ্কুশ ফাইল চিত্র।

কনটেন্টধর্মী ছবি এখন ইন্ডাস্ট্রির দস্তুর। বাণিজ্যিক ছবির পরিচালক রাজা চন্দ ভিন্নধর্মী ‘ম্যাজিক’-এর মাধ্যমে বক্স অফিস এবং দর্শক... দুইয়ের আশীর্বাদ পেয়েছেন। এ বার কনটেন্টের সঙ্গে তিনি মেলাচ্ছেন অ্যাকশনকে, যে জ়ঁরে তিনি আগেও হিট ছবি দিয়েছেন। তাঁর আগামী অ্যাকশন থ্রিলারে মুখ্য চরিত্রে থাকছেন অঙ্কুশ, প্রিয়ঙ্কা সরকার, টোটা রায়চৌধুরী প্রমুখ। ‘ম্যাজিক’-এর পরে এটি অঙ্কুশের সঙ্গে পরিচালকের দ্বিতীয় কাজ। ‘ম্যাজিক’-এর সিকুয়েল নিয়ে জল্পনা শোনা গেলেও, আপাতত তেমন পরিকল্পনা নেই রাজার।

নতুন ছবিতে অঙ্কুশ এবং প্রিয়ঙ্কাকে জুটি হিসেবে দেখা যাবে। টোটার চরিত্রটি অঙ্কুশের সমান্তরাল এবং গুরুত্বপূর্ণ। ছবিতে থাকবেন এক নবাগতা অভিনেত্রী, যাঁকে চূড়ান্ত করা হয়নি এখনও। ছবির নাম নিয়ে চলছে ভাবনাচিন্তা।

পরিচালকের কথায়, ‘‘বহু যুগ ধরে চলে আসা কুসংস্কার এখনও সমাজে কী ভাবে প্রোথিত রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছবির নায়ক। সেই বার্তা দিতে এই ছবি।’’ কী সেই কুসংস্কার, তা এখনই ভাঙতে চাইলেন না তিনি। আপাতত রাজা শুরু করবেন তাঁর প্রথম ওয়েব সিরিজ়ের কাজ, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস।

priyanka sarkar Ankush Hazra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy