Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অনুপম খের, ২৬ বছর পর বাংলা ছবিতে কোন ভূমিকায় অভিনেতা

রাজ্যে সরকার বদলের পর প্রথম বার কলকাতায় অনুপম খের। দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ঘোষণা করলেন নতুন বাংলা ছবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ২১:০৯
(বাঁ দিকে) অনুপম খের, (ডান দিকে) শুভেন্দু অধিকারী।

(বাঁ দিকে) অনুপম খের, (ডান দিকে) শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

কলকাতায় অনুপম খের। রাজ্যে সরকার বদলের পর প্রথম বার কলকাতায় অনুপম। শহরে এসে নতুন ছবির ঘোষণা করেন অনুপম। দীর্ঘ দিন ধরেই প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি। তবে আক্ষেপ ছিল এতগুলো বছরে বাংলা থেকে ছবির প্রস্তাব তিনি পাননি। নিজেও কোনও ছবির সঙ্গে যুক্ত হতে চাননি। তাঁর প্রযোজিত বাংলা ছবি ‘বাড়িওয়ালি’ মুক্তি পেয়েছিল ছাব্বিশ বছর আগে। এবার শমীক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ছবি ‘শুরু থেকে শুরু’র অন্যতম প্রযোজক অনুপম। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম , টোটা রায়চৌধুরী ও রাহুল বোস। ছবিতে সুর করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়। অনুপম জানান, তাঁর এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনুপম জানিয়েছেন, কলকাতা শহরে যে কোনও জায়গায় যাতে নির্বিঘ্নে শুটিং করা যায়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। সেখানেই শুভেন্দু অধিকারী প্রশংসা করেছেন অনুপমের। তিনি বলেন, ‘‘অনুপম খের গত কয়েক বছর ধরে ‘দ্য কাশ্মীর ফাইলস্’, ‘ দ্য বেঙ্গল ফাইলস্‌’-এর মতো ছবি নিয়ে এখানে এসেছেন। পুরো দেশে রাষ্ট্রবাদী সরকার গঠনে বড় ভূমিকা রয়েছে ওঁর।’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী গত দেড় মাসে যে যে কাজ করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ অনুপম।

কলকাতায় এসে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্য বার বার স্মৃতিমেদুর হয়েছেন অনুপম। ছাব্বিশ বছর আগে ঋতুপর্ণর ‘বাড়িওয়ালি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান অভিনেতা-পত্নী কিরণ খের। তাই বার বার ঋতুপর্ণের সঙ্গে কাটানো স্মৃতি যেন ভিড় করে আসছিল অনুপমের মনে। দীর্ঘদিনের বন্ধু রূপা গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে দেখে তাঁকে ছবিতে কাজ করার অনুরোধও জানান অনুপম।

Suvendu Adhikari Anupam Kher Bollywood Star

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy