সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।
আরও পড়ুন:
আনন্দবাজার অনলাইনকে শ্রাবণী জানিয়েছেন যে, শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বছর ৯০ বছরে পা দেবেন শিল্পী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।