Advertisement
E-Paper

Raja-Mampi: রাজা-মাম্পির ফুলশয্যা, রাহুলের প্রশ্ন: কী! এ বার খুশি তো?

উপচে পড়া মন্তব্য বলছে, রাহুলের চোখ তাঁর ‘মাম্পি’-র দিকে থাকলেও তিনি যেন প্রশ্ন করছেন অনুরাগীদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১২:০১
রাজা ও মাম্পি

রাজা ও মাম্পি

অনেক ঝড় বয়ে গিয়েছে ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পির উপর দিয়ে। অবশেষে চার হাত এক। গত সাত দিন ধরে তাদের বিয়ের দৃশ্য আশ মিটিয়ে দেখেছেন দর্শক। এ বার তাদের ফুলশয্যা। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল যুগলের ঘনিষ্ঠ দৃশ্যের স্থিরচিত্র। কখনও রাজা আশ্লেষে জড়িয়েছে তার ‘নীলাঞ্জনা’ মাম্পিকে। কখনও মাম্পি নিজেকে সমর্পণ করেছে তার ভালবাসার কাছে। তার মধ্যেই বিস্ফোরণ ‘রাজা’ ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। নেটমাধ্যমে বৌভাতের একটি ছবি ভাগ করে নিয়ে প্রশ্ন ছুড়েছেন, ‘কী! এ বার খুশি তো?’

রাহুলের এই জিজ্ঞাসা জন্ম দিয়েছে দু-দু'টি প্রশ্নের। কাকে এ কথা জিজ্ঞেস করলেন রাহুল? অনুরাগীদের, না ‘মাম্পি’ ওরফে রুকমাকে?

ছবি বলছে, দীর্ঘ টানাপড়েনের পর স্বস্তির শ্বাস ফেলেছে রাজা-মাম্পি। একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে দু’জনেই দু’জনাতে মুগ্ধ! উপচে পড়া মন্তব্য বলছে, রাহুলের চোখ তাঁর ‘মাম্পি’-র দিকে থাকলেও তিনি যেন প্রশ্ন করছেন অনুরাগীদের। জবাবও তেমনই এসেছে। সবাই সমস্বরে জানিয়েছেন, ‘হ্যাঁ খুব খুশি’। কেউ বলেছেন, ‘তোমাদের জুটি দারুণ। তোমাদের বিয়ে দেখে তাই আমরাও তৃপ্ত।' অনেকেই উল্লেখ করেছেন ফুলশয্যার ঘনিষ্ঠ স্থিরচিত্রের কথা। সেই সব মুহূর্ত দেখে তাঁরা লজ্জায়, ‘পানি পানি হো গ্যয়ি!’

Rahul Arunoday Banerjee Desher Mati Rooqma Ray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy