Advertisement
E-Paper

মাত্র ১০ বছর বয়সেই নিজের তৈরি জিনিসের ব্যবসা শুরু করেছে সানি লিওনির মেয়ে, কী বানিয়েছে সে?

সানির মেয়ে নিশার বয়স ১০। এতটুকু বয়স থেকেই সে উদ্যোগপতি। নিজের তৈরি জিনিস বিক্রি করেই রোজগার শুরু তার। মেয়ের কীর্তির কথা ফরাহ খানকে শোনালেন সানি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:২৩
সানি লিওনি।

সানি লিওনি। ছবি: সংগৃহীত।

সানি লিওনি ভারতে এসে নিজের চেষ্টায় নিজের স্থান পোক্ত করেছেন। এই মুহূর্তে তিনি তিন সন্তানের মা। তাঁর এক কন্যাসন্তান ও দুই পুত্র রয়েছে। কন্যা নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। এখন তার বয়স ১০। এতটুকু বয়স থেকেই সে উদ্যোগপতি। এখনই রোজগারের পথ খুঁজে নিয়েছে সে। মেয়ের কীর্তির কথা ফরাহ খানকে শোনালেন সানি।

এই মুহূর্তে বড় শহরগুলিতে দূষণের মাত্রা বেড়েছে। যার প্রভাব সরাসরি পড়ছে শিশুদের উপর। নিত্যদিন হাঁচি-কাশি যেন লেগেই আছে। সর্দি-কাশি সামাল দিতে বাচ্চারাই প্রায়ই ‘টিস্যু পেপার’ ব্যবহার করে। কিন্তু, তার পরেই সেগুলির ঠাঁই হয় যত্রতত্র। এদিক-ওদিক টিস্যু ছড়িয়ে রাখার জন্য বকা খেতে হত নিশাকেও। সেখান থেকেই একটা বুদ্ধি খেলে যায় ছোট্ট মাথায়। সানির বকুনিতেই নিশার ব্যবসার গোড়াপত্তন। মাত্র ১০ বছর বয়সেই নিশা বানিয়ে ফেলেছে এক অভিনব ‘টিস্যু বক্স’, যা নাকি একাধিক অনলাইন বিকিকিনির প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। নাম তার ‘বু বক্স’। ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই জিনিস। এটি মূলত একটি টিস্যুর বাক্সের সঙ্গে টেপ দিয়ে ডিসপোজ়েবল কাপ আটকানো। যে সমস্ত বাচ্চারা প্রায়ই টিস্যু ব্যবহার করে, এই বাক্সে ব্যবহারের পরে সেগুলি ফেলতে পারবে তারা। সম্প্রতি সানির বাড়িতে আড্ডা দিতে যান ফরাহ। তখনই মেয়ের গল্প করেন সানি।

নিশার কাণ্ড দেখে ফারহা অবাক! মজার ছলে তিনি বলেই ফেললেন, “এসব দেখে তো মনে হচ্ছে বাড়ি গিয়ে নিজের বাচ্চাদের আচ্ছা করে ধোলাই দিই! আমার ছেলেমেয়েরাও যদি তাড়াতাড়ি কিছু একটা আবিষ্কার করত, তবে অন্তত ভবিষ্যৎটা নিশ্চিত হত।”

Sunny Leone Bollywood Actress Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy