Advertisement
E-Paper

পরিচারকদের থাকার জন্য ৪০ লক্ষ পাউন্ড খরচ করে বাড়ি কিনলেন সোনমের স্বামী আনন্দ, দম্পতির বিরুদ্ধে উঠছে কোন অভিযোগ?

লন্ডনে একসঙ্গে পাঁচটি ফ্ল্যাট কিনলেন সোনম ও আনন্দ। তাঁদের বাড়ির পরিচারকদের জন্য। তবে অসন্তুষ্ট সোনম ও আনন্দের প্রতিবেশীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২০:৩২
Sonam Kapoor and anand ahuja Buy 5 flats for their servant in London

সোনম এবং আনন্দের কেনা ফ্ল্যাট নিয়ে কিসের আপত্তি প্রতিবেশীদের? ছবি: সংগৃহীত।

সদ্য দ্বিতীয় বার মা হয়েছেন সোনম কপূর। বিয়ের পর মুম্বই ছেড়ে লন্ডনে সংসার পেতেছেন সোনম। দুই ছেলে ও স্বামীকে নিয়ে লন্ডনেই থাকেন অভিনেত্রী। বছর তিনেক আগে লন্ডনের অভিজাত এলাকা নটিং হিলে একটি প্রাসাদসম বাড়ি কেনেন সোনম ও আনন্দ যার দাম ভারতীয় মুদ্রায় ২৭১ কোটি। এ বার সে দেশেই একসঙ্গে পাঁচটি ফ্ল্যাট কিনলেন তারকা দম্পতি। তাঁদের বাড়ির পরিচারকদের জন্য। তবে অসন্তুষ্ট সোনম ও আনন্দের প্রতিবেশীরা।

শোনা যাচ্ছে, এই পাঁচটি ফ্ল্যাট কিনতে তাঁদের খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ পাউন্ডে ভারতীয় মুদ্রায় প্রায় খরচ হয়েছে প্রায় ৫১ কোটি। ফ্ল্যাটটি তাঁদের নটিং হিল সংলগ্ন এলাকায়। এ দিকে, তারকা দম্পতির এই ফ্ল্যাট কেনায় অভিযোগ তুলেছেন আশপাশের প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, তারকা দম্পতি নাকি ও ফ্ল্যাটগুলিকে ‘সামাজিক আবাসনে’ পরিণত করবেন। তাতেই আপত্তি ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের। তাতে ফ্ল্যাটের পরিবেশ খারাপ হবে বলেই আশঙ্কা। সামজিক শ্রেণিবৈষম্যের আশঙ্কাও রয়েছে। ওই আবাসনের এক ফ্ল্যাট মালিক বলেন, ‘‘আমরা এখানে একটি সম্প্রদায় গড়ে তুলেছিলাম এবং তা বদলে যাচ্ছে। কারণ এক শতকোটিপতি আমাদের বাড়িকে আর একটি খেলার মাঠ বানাতে চাযন। আসলে তাঁরা যদি এখানে তথাকথিত ‘সামাজিক আবাসন’ থেকে লোকজনকে এখানে আসতে দেন, তা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। গোটা জায়গাটা নোংরা হবে। কিছু ফ্ল্যাটে এখনও কেউ থাকেন না। কিছু ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে। কিন্তু তার আড়ালে যে ভাবে এই সিদ্ধান্ত হল, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়।’’ যদিও এই প্রসঙ্গে সোনম কিংবা তাঁর স্বামী কেউই কোনও মন্তব্য করেননি।

Sonam Kapoor Anand Ahuja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy