Advertisement
E-Paper

২০ জন অভিনেতাকে রেঁধে খাওয়াতেন রাজপাল! কার বাড়িতে হত সব আয়োজন, জানালেন নিজেই

বলিউডে এসে নিজের জায়গা তৈরির লড়াই করছেন, এমন ২০-২২ জনকে নাকি খাওয়াতেন রাজপাল। তিনি নিজেও সেই সময়ে ল়ড়াই করছিলেন। তবে একমাত্র তাঁর হাতেই ছিল কিছু কাজ, তাই তিনিই খাওয়াতেন। এমন জানিয়েছিলেন নওয়াজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৮
রাজপাল কি সত্যি অভিনেতাদের দায়িত্ব নিয়েছিলেন?

রাজপাল কি সত্যি অভিনেতাদের দায়িত্ব নিয়েছিলেন? ছবি: সংগৃহীত।

২০-২২ জন অভিনেতাকে রান্না করে খাওয়াতেন রাজপাল যাদব। অভিনেতার ব্যাপারে এমন জানিয়েছিলেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। সম্প্রতি, রাজপালের ঋণ শোধ মামলা নিয়ে আলোচনার আবহে নওয়াজ়ের এই মন্তব্য ফের খবরে উঠে আসে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজপাল নিজেই।

বলিউডে এসে নিজের জায়গা তৈরির লড়াই করছেন, এমন ২০-২২ জনকে নাকি খাওয়াতেন রাজপাল। তিনি নিজেও সেই সময়ে লড়াই করছিলেন। তবে একমাত্র তাঁর হাতেই ছিল কিছু কাজ। তাই তিনিই খাওয়াতেন। এমনকি রাজপালের জন্যই নাকি প্রথম কাজের সুযোগ পেয়েছিলেন নওয়াজ়, নিজেই জানিয়েছিলেন সেই কথা। বন্ধুর প্রশংসায় বিগলিত রাজপাল সাক্ষাৎকারে বলেছেন, “নওয়াজ় মোটেই আমার বাড়িতে এসে খায়নি। ওর বাড়িতেই বরং আমরা যেতাম। আসলে তখন বিভিন্ন রাজ্য থেকে ১০-১৫ জন অভিনেতা এসেছিলেন। কার কাছে কাজ আছে, কার কাছে নেই, এগুলো কোনও বিষয়ই ছিল না। আমরা জানতাম, আমরা সকলে একসঙ্গে আছি।”

রাজপাল জানান, সকলে মিলে একসঙ্গে খুব ভাল সময় কেটেছে তাঁদের। প্রতি সন্ধ্যায় হাসাহাসি-আড্ডা হত। রাজপালের কথায়, “নওয়াজ় সব কৃতিত্ব আমাকে দিচ্ছে। সেটা ওর বড় মনের পরিচয়। কিন্তু ওই বাড়ি, ওই খাবার কোনওটাই আমার ছিল না। ওরই ছিল।”

কিছু দিন আগেই ঋণ শোধ করতে না পারার কারণে সংশোধনাগারে ছিলেন রাজপাল। গত সপ্তাহে অন্তর্বর্তী জামিন পেয়ে তিহাড় জেল থেকে বেরোন তিনি। এই কঠিন সময়ে বলিউডের অনেকেই তাঁকে সাহায্য করেছেন বলে জানা যায়। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “জেল থেকে বেরোনোর পরে স্ত্রী আমাকে জানিয়েছে, কী ভাবে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।”

Rajpal Yadav Nawazuddin Siddiqui
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy