ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর শর্ত নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনও সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয়েছে বলে ওভাল অফিসের তরফে জানানো হল।
ট্রাম্প নিজে কিছু না বললেও শনিবার মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ বলেন, ‘‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনও চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করা হবে।’’ তবে হেগসেথ শনিবার হোয়াইট হাউসে ছিলেন না। ‘শাংগ্রিলা ডায়ালগ’-এ যোগ দিতে তিনি রয়েছেন সিঙ্গাপুরে। প্রসঙ্গত, শুক্রবার রাতে বৈঠক শুরুর আগে ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে তিনি নতুন প্রস্তাবটির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। ওই প্রস্তাব অনুযায়ী, এপ্রিলের গোড়ায় দু’দেশের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ইরানকে দু’টি শর্ত দিয়েছেন। প্রথমত, হরমুজ় প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং সেখানে যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতি ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে হস্তান্তর এবং ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সমস্ত পথ বন্ধ করা। কোনওটিতেই তেহরান এখনও রাজি হয়নি। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ় প্রণালী থেকে ইরান তার নিয়ন্ত্রণ সরিয়ে নিলে আমেরিকাও ইরানের জাহাজের উপর থেকে অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে। অন্য দিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সরকার আমেরিকার পরিবর্তে রাশিয়াকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতির কথা জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১৭:১৮
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে? -
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!